সারাদেশ

ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষন চেষ্টার অভিযোগে কারাগারে বাবা

ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষন চেষ্টার অভিযোগে কারাগারে বাবা

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:
ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে ১৫ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল মঞ্জুর মিঠু (৫০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার খেলনা ইউনিয়নের গোবড়াপাড়ার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল মঞ্জুর মিঠু একজন মাদকাসক্ত। নিয়মিত ওই ব্যাক্তি মাদক গ্রহন করত। গত বুধবার দিবাগত রাতে সে নিজ বাড়িতে নিজ মেয়েকে জোরপূর্বক ধর্ষণের জন্য অসংলগ্ন আচরণ করেন।

বিষয়টি জানাজানি হলে আসামির মা আনজু আরা বাদি হয়ে ছেলের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্তকে আটক করে আদালতে হাজির করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ধামইরহাট থানার এসআই বজেন্দ্রনাথ জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ অতি দ্রুততার সাথে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে আসামির বিরুদ্ধে মামলা দায়েরে শেষে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আলালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।