সারাদেশ

বৃষ্টির ধারা অব্যাহত থাকবে পুরো জুলাই মাস

বৃষ্টির ধারা অব্যাহত থাকবে পুরো জুলাই মাস
ছবি: ফাইল

বৃষ্টির ধারা অব্যাহত থাকবে পুরো জুলাই মাস

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। দুই দিন ধরে বৃষ্টির পরিমাণ বেড়েছে।

সোমবার (০১ জুলাই) ভোর থেকেও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এই ধারা টানা কয়েকদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। জুলাই মাসজুড়ে এরকম বৃষ্টির সম্ভাবনা আছে বলে সরকারি সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী কয়েকদিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়বে সবচেয়ে বেশি। উপকূলেও ভারী বৃষ্টি শুরু হয়েছে। সেখানেও বৃষ্টি চলবে। বঙ্গোপসাগরে দমকা হাওয়া বইছে। তাই দেশের সব নদীবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ো হাওয়ার আশঙ্কা থাকায় সাগরে অবস্থানরত নৌযানগুলোকে সাবধানে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, এবারের বর্ষায় বৃষ্টি বেশি হবে এমন পূর্বাভাস আমরা দিয়েছিলাম। জুনে ভালোই বৃষ্টি হয়েছে। জুলাই মাসের প্রায় পুরো সময়জুড়ে সারা দেশে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে।

আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষণ অনুযায়ী, গত শনিবার পঞ্চগড়ে ১০৮ মিলিমিটার ও গতকাল ১৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ফেনী ও কক্সবাজারেও ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি ঝরেছে।

সোমবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘে ঢাকা। আছে বিদ্যুতের ঝলকানি। মেঘের গর্জন। ভোর থেকে ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে, যা এখনো চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। উপায় না পেয়ে বৃষ্টিতে ভিজেই গন্তব্যে যাচ্ছেন ঢাকাবাসী।

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিশুসহ নিহত ২২

দুর্ঘটনা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিশুসহ নিহত ২২

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ শিশু।

আন্তর্জাতিক

২৯ মিনিট আগে

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।

জাতীয়

৩১ মিনিট আগে

রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

লাগেজ রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের হারিয়ে যাওয়া আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

রাজনীতি

৩৩ মিনিট আগে

হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

সিঙ্গাপুরের পতাকাবাহী হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কৌশলগত বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। বুধবার (১৪ অক্টোবর) ডুবে যাওয়া জাহাজ দুটি হলো সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘জিএফএস প্রাইড’ এবং অ্যান্টিগা ও বারবুদার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘কেপ দাউ’।

আন্তর্জাতিক

৩৫ মিনিট আগে

বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

দখল-দূষণ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল, ভরাট ও বর্জ্য ফেলা ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।

জাতীয়

২ ঘন্টা আগে