সারাদেশ

গাইবান্ধায় একরাতে ৬ কবর থেকে মরদেহ চুরি

গাইবান্ধায় একরাতে ৬ কবর থেকে মরদেহ চুরি
ছবি: সংগৃহিত

গাইবান্ধায় একরাতে ৬ কবর থেকে মরদেহ চুরি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের পল্লীতে একরাতে দুটি কবরস্থানের ছয়টি কবর খুঁড়ে মরদেহ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। একেবারে নতুন বা পুরনো কবর নয়, কেবল তিন থেকে চার মাস আগে মারা যাওয়া বয়স্ক মানুষদের দেওয়া কবর থেকেই এ মৃতদেহগুলো চুরি হয়েছে।

গত সপ্তাহের কোনো এক রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর ছয়ঘরিয়া গ্রামের একটি পরিবারের দুটি কবরস্থানে এ চুরির ঘটনা ঘটলেও বিষয়টি স্বজনদের নজরে আসে গত শুক্রবার বিকালে। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর ছয়ঘরিয়া গ্রামের আকন্দ পরিবারের দুটি কবরস্থানে সম্প্রতি রাতের আঁধারে কে বা কারা ছয়টি কবর খুঁড়ে মরদেহগুলো চুরি করে নিয়ে যায়।

গত শুক্রবার বিকালে বাড়ি থেকে কিছুটা দূরে বাঁশঝাড়ের মধ্যে দেওয়া চার মাস আগে মৃত শুকুর আলী আকন্দ নামের এক বৃদ্ধের কবর খোঁড়া অবস্থায় প্রথম দেখতে পান তার স্বজনরা। তারপর একে একে এফাজ আকন্দ ও তার স্ত্রী নেছারন, জামিলা বেগম, নইতন নেছা ও হাজরা বেগম নামের পাঁচ মৃত ব্যক্তির কবর খুঁড়ে মরদেহ বের করে নেওয়ার আলামত দেখতে পান তারা।

ছয়ঘরিয়া আকন্দপাড়ার বাসিন্দা মৃত জামিলা বেগমের ছেলে আব্দুল লতিফ আকন্দ বলেন, তার মাসহ ছয়জনই তিন থেকে চার মাস আগে মারা গেছেন। সেখানে আরও পুরনো এবং সাম্প্রতিক বেশ কিছু কবর থাকলেও সেগুলো খোঁড়া হয়নি বা মৃতদেহ চুরি করা হয়নি। চুরির পর মাটি দিয়ে ঢেকে রাখলেও আমরা পুনরায় সম্পূর্ণ কবর খুঁড়ে মরদেহ চুরির বিষয়টি নিশ্চিত হয়েছি।

ঘটনার শিকার মৃত শুকুর আকন্দের ছেলে মাওলানা আব্দুল আউয়াল জানান, এ ঘটনায় শঙ্কিত থাকলেও তারা এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেননি।

এ ঘটনায় আশপাশের অন্যান্য কবরস্থানেও একই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন এলাকার লোকজন।

মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান কবর খুঁড়ে মরদেহ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৫ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৫ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৬ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৬ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৭ ঘন্টা আগে