সারাদেশ

চলে গেলেন ৫ আগস্টের আরো এক যোদ্ধা মাজেদুল

চলে গেলেন ৫ আগস্টের আরো এক যোদ্ধা মাজেদুল
ছবি: সংগৃহিত

চলে গেলেন ৫ আগস্টের আরো এক যোদ্ধা মাজেদুল

‘হাসপাতালে খালি কইছে, ও আম্মা, আমার গুলিডা বাইর কর, আমি বাঁচবাম। ওই ভাইজান, আমারে বাঁচাও; ও আব্বা আমারে বাঁচাও। পইলা দিন গুলিডা বাইর করলে আমার পুত মরলো না অইলে। ডাক্তরেই আমার ছেড়ারে মারছে।’

আহাজারি করতে করতে এভাবেই কথাগুলো বলেন ছাত্র–জনতার অভ্যুত্থানে নিহত ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গামারিতলা ইউনিয়নের পূর্ব গামারিতলা দড়িয়াপাড়া গ্রামে মাজেদুল ইসলামের মা রেজিয়া খাতুন।

তিনি বলেন, ‘আন্দোলনে যাইতে নিষেধ করছিলাম, কিন্তু হুজুররা নিয়ে গেছে। সেদিন (৫ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে ফোন দিয়ে এলাকার আন্দোলন সম্পর্কে জানতে চেয়েছিল মাজেদুল। আমাদের এলাকা শান্ত জানাইছিলাম। তখন বলেছিলাম, বাবা তুমি আন্দোলনে যাইও না, ঘরে থাইকো। হুজুরদের সঙ্গে ঘরে বসে থাকতে বলেছিলাম। বেলা আড়াইটার দিকেও কথা বলেছিলাম। কিন্তু বিকেলে ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবর পাই।

জানা গেছে, মাজেদুল ইসলাম গাজীপুরের মাওনা ওভারব্রিজের কাছে আলহাজ আলাউদ্দিন জামিয়া কোরানিয়া আহাদিয়া মাদরাসার কিতাব বিভাগের ছাত্র ছিলেন। গত ৫ আগস্ট কোটা বিরোধী আন্দোলনে গিয়ে নিজের মাদরাসার কাছেই সেদিন বিকেল চারটার দিকে গুলিবিদ্ধ হন তিনি। নাভির নিচে একটি গুলি ও পায়ে ক্ষত হয়। গুলিবিদ্ধ মাজেদুলকে ওই দিন সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাজেদুলের পায়ের ক্ষতের চিকিৎসা করে পরদিন হাসপাতাল থেকে রিলিজ দেয়। কিন্তু তার পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। গত ৭ আগস্ট ময়মনসিংহ শহরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করে দেখা যায় মাজেদুলের পেটের ভেতরে একটি গুলি আটকে আছে। ওই দিন আবারও তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ১০ আগস্ট বিকেলে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়। জ্ঞান না ফেরায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

শহিদ মাজেদুলের বাবা আবদুল মান্নান বলেন, আশা ছিল, ছেলে আমার জানাজা পড়বে, কিন্তু ভাগ্যে মিলল না। ছেলের জানাজা আমাকেই পড়তে হলো। আন্দোলনে যাইতে নিষেধ করছিলাম। কিন্তু লাশ হইয়া ফিরল। ছেলে যে মারা গেল, বিচার চাই। বিচার চাইলে, কেইস করতে হয়। কিন্তু আমরা গরিব মানুষ, কোনো কেইস করি নাই।

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

২ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

২ ঘন্টা আগে

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

২ ঘন্টা আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

৩ ঘন্টা আগে

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

জাতীয়

৩ ঘন্টা আগে

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

১১ ঘন্টা আগে