সারাদেশ

সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী

ষড়যন্ত্রকারীদের একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার

ষড়যন্ত্রকারীদের একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার
সংগ্রহীত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটনকে হত্যা মামলার আসামি করার ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী মহানগর আওয়ামী।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটনকে হত্যা মামলার আসামি করার ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী মহানগর আওয়ামী।

রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনেকে হত্যা মামলার আসামির করার ঘোষণার প্রতিবাদে  সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে নগরীর কুমারপাড়া নগর আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ  সম্মেলন অনুষ্ঠিত হয়।  এসময় লিখিত বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এমপি শাহরিয়ার আলমের বক্তব্যের প্রতিবাদ এবং হত্যা মামলার সুষ্ঠ ‍ু  বিচার দাবি করা হয় ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসলাম সরকার বলেন, বাঘায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের জানাজায় দাঁড়িয়ে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানাচ্ছি। তাঁরা এএইচএম খায়রুজ্জামান লিটনের ভাবমুর্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। ষড়যন্ত্রকারীদের একজন সাবেক পররাষ্ট্র মন্ত্রী শাহরিয়ার আলম আওয়ামী লীগ নেতা বাবুলের জানাজায় প্রকাশ্যে খাইরুজ্জামান লিটনকে এই হত্যা মামলায় আসামি করার ঘোষণা দেন। শাহরিয়ার আলমের এই বক্তব্যের পর সর্বস্তরে ক্ষোভের সৃষ্টি হয়। যা এখনও অব্যাহত আছে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো উত্তেজনা চাচ্ছি না। আমরা এই মুহূর্তে কোনো আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছি না। তবে আমরা দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে এই বিষয়টার সুষ্ঠু সমাধান ও দোষীদের শাস্তি দাবি করেছি। আমরা বাবুল হত্যায় জড়িতদের তদন্ত করে বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তির দাবি জানাই । এসময় নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তোবিবুর রহমান বলেন, উনি যখন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন তখন শাহরিয়ার আলম দায়িত্ব নিয়েছিলেন। আমরা তার গাফিলতি লক্ষ্য করেছি। এমন ক্রিটিক্যাল রোগিদের হেলিকপ্টারে করে সাথে সাথে ঢাকায় নিয়ে আরও উন্নয়ন জায়গায় গিয়ে চিকিৎসা নেওয়া হয় কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়নি।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, নাঈমুল হুদা রানা, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রমুখ।

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিশুসহ নিহত ২২

দুর্ঘটনা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিশুসহ নিহত ২২

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ শিশু।

আন্তর্জাতিক

৩০ মিনিট আগে

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।

জাতীয়

৩১ মিনিট আগে

রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

লাগেজ রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের হারিয়ে যাওয়া আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

রাজনীতি

৩৩ মিনিট আগে

হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

সিঙ্গাপুরের পতাকাবাহী হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কৌশলগত বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। বুধবার (১৪ অক্টোবর) ডুবে যাওয়া জাহাজ দুটি হলো সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘জিএফএস প্রাইড’ এবং অ্যান্টিগা ও বারবুদার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘কেপ দাউ’।

আন্তর্জাতিক

৩৫ মিনিট আগে

বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

দখল-দূষণ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল, ভরাট ও বর্জ্য ফেলা ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।

জাতীয়

২ ঘন্টা আগে