সারাদেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকাসহ নিহত ৪

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকাসহ নিহত ৪
ছবি: সংগৃহিত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকাসহ নিহত ৪

বাগেরহাটের ফকিরহাটে ইজিবাইকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় স্কুলশিক্ষিকাসহ চারজন নিহত হয়েছেন।

সোমাবার সকাল সাড়ে ৯টায় খুলনা-বাগেরহাট মহসড়কের টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষিকা বাগেরহাটের মুনিগঞ্জ এলাকার নোমান শেখের স্ত্রী নিপা বেগম (৩০) এবং বাগেরহাট সদরে সায়েড়া মধুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

একই দিন তিনি খুলনা বাসা থেকে বাগেরহাটের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে।

এছাড়া অন্য নিহতরা হলেন রামপাল উপজেলার নবাবপুর এলাকার রাজমিস্ত্রি মো: মাসুম (৩৩), একই এলাকার রাজমিস্ত্রি শওকত আলী (৪০) এবং খুলনা যাওয়ার পথে একজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এসআই) মো: আশরাফুল ইসলাম জানান, ‘সোমবার সকালে কাটাখালী থেকে ইজিবাইকটি টাউন নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে একই দিক থেকে আসা পিকআপ ভ্যানটি পিছনে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা স্কুলশিক্ষিকাসহ তিনজন ঘটনাস্থলে মারা যান। আহত দু’জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৫ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৫ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৬ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৬ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৭ ঘন্টা আগে