সারাদেশ

দাদির জন্য খাটিয়া আনতে গিয়ে দুর্ঘটনায় নাতিসহ নিহত ৩

দাদির জন্য খাটিয়া আনতে গিয়ে দুর্ঘটনায় নাতিসহ নিহত ৩
ছবি: সংগৃহীত

দাদির জন্য খাটিয়া আনতে গিয়ে দুর্ঘটনায় নাতিসহ নিহত ৩

নড়াইলের লোহাগড়ায় দাদির লাশ দাফন করতে খাটিয়া আনতে গিয়ে ট্রাকের চাপায় নিহত হয়েছে নাতিসহ তিনজন। গুরুতর আহত হয়েছেন আরো একজন।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের মাইটকুমড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাইটকুমড়া গ্রামের জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা (২০), হেমায়েত শেখের ছেলে শামিম শেখ (২৫) ও রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস (৪৫)। এছাড়া আহত হয়েছেন হবিবার শেখের ছেলে কুইন শেখ (৩৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাসেল তার দাদির লাশ দাফনের জন্য মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্প থেকে জিয়া, কুইন ও শামিমের সাথে খাটিয়া নিয়ে বাড়িতে যাচ্ছিলেন।

নড়াইল-ঢাকা মহাসড়কের মাইটকুমড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ট্রাক তাদের চাপা দেয়। এই দুর্ঘটনায় তিনজন নিহত এবং একজন আহত হন। আহত কুইন শেখকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চারজন হতাহতের ঘটনায় মাইটকুমড়া গ্রামে শোকের মাতম চলছে। দাদির সাথে নাতিরও দাফনের ঘটনায় পরিবারের সবাই ভেঙে পড়েছেন।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুইপাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পর ট্রাক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৩ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৩ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৪ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৪ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে