ধামইরহাটে ২শতাধিক শীতার্তদের মাঝে আস সুন্নাহ ফাউন্ডেশন
ধামইরহাটে ২শতাধিক শীতার্তদের মাঝে আস সুন্নাহ ফাউন্ডেশন
নওগাঁর ধামইরহাটে আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ২ শতাধিক শীতার্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় ধামইরহাট সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রী মাদরাসায় ২ শত ১০ জন অসহায়দের মাঝে একটি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
আবু সালেহ মুন্নার সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন আস সুন্নাহ ফাউন্ডেশনের ধামইরহাট থানা প্রতিনিধি আব্দুল্লাহ আল মুকিত, সদস্য জয়নুল আবেদিন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও ওলামা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা আতোয়ার রহমান, পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ বিন বেলাল প্রমুখ।










