সারাদেশ

১০ম গ্রেডে উন্নীতের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

১০ম গ্রেডে উন্নীতের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান
সংগ্রহীত

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃত সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃত সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টা বরাবরে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের হাতে এ স্মারকলিপি প্রধান করেন রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ।

স্মারকলিপি থেকে জানা গেছে, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে সরকারের বিভিন্ন দপ্তরে সার্ভেয়ারগণ ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কারিগর হিসেবে বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার/সমমানের পদে কর্মরত থেকে সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জানা যায়, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় বিগত ১৯৮৭ সাল হতে সকল ডিপ্লোমার ন্যায় তিন বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-সার্ভে শিক্ষার প্রসার ঘটিয়ে ২০০০ সাল হতে সকল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার ন্যায় একই সাথে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি শিক্ষা চালু রয়েছে। ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং শিক্ষায় মোট ৩৬টি টেকনোলজি বা ট্রেড রয়েছে, যার মধ্যে সার্ভেয়িং অন্যতম। সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেডের বেতন স্কেলে নিয়োগ দেয়া হয়।

১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের ১৬৪ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে সকল মন্ত্রণালয় / বিভাগকে তাঁহাদের অধীনস্থ অফিসসমূহে উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদেরকে ২য় শ্রেণির পদমর্যাদা ও বেতন স্কেল ১০ম গ্রেডে ও পদবী উপ-সহকারী প্রকৌশলী করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এতে অর্থ বিভাগের সম্মতিও রয়েছে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ তে চার বৎসর মেয়াদী সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশকৃতদের চাকরি/দক্ষতার শ্রেণী করণে মধ্যম সারির ব্যবস্থাপক/ সাব-অ্যাসিস্ট্যাস্ট ইঞ্জিনিয়ার/ সমতূল্য হিসেবে বলা হয়েছে। কিন্তু বর্তমানে বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃত সার্ভেয়ার/সমমানের পদধারীদের অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ১০ম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হচ্ছে না। যা অনভিপ্রেত ও সম্পূর্ন বৈষম্যমূলক।

বেতন বৈষম্য দূরীকরনের লক্ষ্যে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদের সার্ভেয়ার/সমমান পদে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বৈষম্যদূরীকণের জন্য শিক্ষার্থীরা স্মারকলিপির মাধ্যমে এই আবেদন করেন।###

 

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টা আইনি সহায়তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

অপরাধ ও আইন

৪৯ মিনিট আগে

বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

সৌদি বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরবের নিরাপত্তাব্যবস্থা ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বড় পরীক্ষার মুখে পড়েছে। বছরে প্রায় ৮৩ বিলিয়ন ডলার সামরিক খাতে ব্যয় এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানো নিয়ে উদ্বেগ বাড়ছে।

আন্তর্জাতিক

৫৪ মিনিট আগে

দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধা দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জেরে বাবার জানাজা ও দাফনে বাধা দিয়েছিলেন মেয়ে হালিমা বেওয়া (৫০)। পরে ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকার চেক পাওয়ার পর জানাজা ও দাফনে সম্মতি দেন তিনি। এরপর জানাজা শেষে তাঁদের বাবা নাজির উদ্দিনের মরদেহ দাফন করা হয়।

সারাদেশ

১ ঘন্টা আগে

বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

পূজা বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা ও সরকারি ছুটির কারণে আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমে বিরতি পড়বে। এতে বন্দরে পণ্যবাহী ট্রাকের জট এবং পণ্য সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

সারাদেশ

১ ঘন্টা আগে

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে স্লোগান ও কটূক্তি করার অভিযোগ উঠেছে।

জাতীয়

১ ঘন্টা আগে

২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আইএমএফ ২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। একই সময়ে দেশে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

অর্থনীতি

২ ঘন্টা আগে