সারাদেশ

ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,১০৯

ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,১০৯
ছবি: সংগৃহিত

ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,১০৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত এ রোগে চলতি মাসে গত ছয়দিনে এখন পর্যন্ত ৩৩ জন প্রাণ হারাল।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত এ রোগে চলতি মাসে গত ছয়দিনে এখন পর্যন্ত ৩৩ জন প্রাণ হারাল। এ নিয়ে এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ৩৩০ জনের।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালের দুজন, চট্টগ্রাম বিভাগের একজন ও খুলনা বিভাগের একজন।

এতে আরো বলা হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ হাজার ১০৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ২৯২ জন ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে।

এরপর ঢাকা বিভাগের হাসপাতালে ১৮৮, চট্টগ্রাম বিভাগে ১৬৬, খুলনা বিভাগে ১৩৯, বরিশাল বিভাগে ১০৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৫, রাজশাহী বিভাগে ৫২, ময়মনসিংহ বিভাগে ৪৫, রংপুর বিভাগে ২০ ও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ৫ জন ভর্তি হয়েছে।

জার্মান পর্যটকের ল্যাপটপ চুরি

সিসিটিভিতে শনাক্ত সন্দেহভাজন জার্মান পর্যটকের ল্যাপটপ চুরি

নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের ব্যাগ, ল্যাপটপ ও ক্যামেরা চুরির ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে স্টেশনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে তথ্যপ্রযুক্তির সহায়তা নিচ্ছে পুলিশ। এ ঘটনায় নাটোর জেলা পুলিশ, রাজশাহী রেলওয়ে পুলিশ (জিআরপি) ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সদস্যরা যৌথভাবে কাজ করছেন।

রাজশাহী বিভাগ

৪ ঘন্টা আগে

কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

জাতিসংঘে তৃণমূল সাংসদের চিঠি কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মুসলিম অধ্যুষিত একটি কলোনিতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সরবরাহ বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে

‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াত ‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাঁর নামে ৭০০–৮০০টি রিকশা থাকার প্রচারণা তো দূরের কথা, সারাদেশের কোথাও তাঁর নামে একটি রিকশা রয়েছে—এমন প্রমাণ দিতে পারলেও তা যথেষ্ট হবে।

রাজনীতি

৬ ঘন্টা আগে

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

গঙ্গা চুক্তি নবায়ন গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যেকোনো আলোচনা বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছে ভারত।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

৯ ঘন্টা আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

৯ ঘন্টা আগে