সারাদেশ

ওয়ার্ড সচিব অ্যাসোসিয়েশনের মতবিনিময়

সেবার মান বৃদ্ধির  নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ওয়ার্ড পর্যায়ে সেবার মান বৃদ্ধিসহ জনগণের দোরগোড়ায় কার্যকর সেবা পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

নিজস্ব প্রতিবেদক
সংগৃহীত

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ওয়ার্ড পর্যায়ে সেবার মান বৃদ্ধিসহ জনগণের দোরগোড়ায় কার্যকর সেবা পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রবিবার রাত ৯টায় নগরীর একটি রেস্তোরাঁর কনফারেন্স কক্ষে রাজশাহী সিটি করপোরেশন ওয়ার্ড সচিব অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাসিক ওয়ার্ড সচিব অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আহাদ আলী। সভায় রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন ।