সারাদেশ

ট্রেন কবে থেকে চলবে, সিদ্ধান্ত হতে পারে রোববার

ট্রেন কবে থেকে চলবে, সিদ্ধান্ত হতে পারে রোববার
ছবি: সংগৃহিত

ট্রেন কবে থেকে চলবে, সিদ্ধান্ত হতে পারে রোববার

ট্রেন চলাচল শুরুর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, রেলপথ মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অধীনে।

আগামীকাল রোববার (১১ আগস্ট) প্রধান উপদেষ্টা নিজের অধীনস্থ মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মকর্তাদের সঙ্গে একটি সভা করবেন। ওই সভায় ট্রেন চলাচলের বিষয়ে নির্দেশনা চাওয়া হবে।

কবে থেকে ট্রেন চলাচল শুরু হতে পারে, বণিক বার্তার এমন প্রশ্নে রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, প্রধান উপদেষ্টা কাল বিকেল সাড়ে ৩টায় অধীনস্থ মন্ত্রণালয়গুলোর সঙ্গে মিটিং করবেন। মিটিংয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিবও থাকবেন। সচিবকে ওই মিটিংয়ে ট্রেন চলাচলের বিষয়টি উত্থাপন করতে বলেছি। বিষয়টি মিটিংয়ে তোলার পর কোনো নির্দেশনা পেলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রভাবে ১৮ জুলাই থেকে দেশজুড়ে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলে ১ আগস্ট থেকে সীমিত পরিসরে লোকাল, মেইল, কমিউটার ট্রেন পরিচালনা শুরু করে রেলওয়ে। তবে ৪ আগস্ট থেকে ট্রেন চলাচল আবার পুরোপুরি বন্ধ হয়ে যায়।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৫ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৯ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৯ ঘন্টা আগে