সারাদেশ

হাম ও হামের উপসর্গে আরও ৫ মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ৫ মৃত্যু

রাজটাইমস ডেস্ক:
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৮৫ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামে একজনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী ১ হাজার ২৫ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৮৬ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে। 

এছাড়া ২৪ ঘণ্টায় ৮৪ জন হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৪১। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ১২৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৬৯। 

হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২১ হাজার ১৩ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে