সারাদেশ

রাজশাহী কলেজে শহীদের স্মরণে দোয়া

রাজশাহী কলেজে শহীদের স্মরণে দোয়া
সংগ্রহীত

রাজশাহী কলেজে ফ্যাসিবাদি আওয়ামী গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আট দফা দাবি পেশ করেছে শিক্ষার্থীরা।

রাজশাহী কলেজে ফ্যাসিবাদি আওয়ামী গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আট দফা দাবি পেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সকল ধরনের রাজনীতি মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসের ভেতরে সরাসরি কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারবে না। শিক্ষকদের অবশ্যই ভুল স্বীকার করতে হবে এবং পরবর্তীতে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শিক্ষকদের শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিতে হবে। রাজনৈতিক কোনো কারণে কলেজে অবস্থানরত শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে প্রশাসনকে দায়ভার নিতে হবে।

ছাত্রলীগকে পুরোপুরি বহিষ্কার করতে হবে এবং গত ১৬ জুলাই সংগঠিত ঘটনার সুষ্ঠ তদন্তসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একটি অরাজনৈতিক স্টুডেন্ট কমিউনিটি গঠন করতে হবে যেখানে কলেজ প্রশাসন তাদের সম্মতি জানাবে এবং কলেজে কোনো ধরণের সমস্যা হলে শিক্ষার্থীরা কমিউনিটির অবগত করবে। কলেজের ছাত্রাবাস ও ছাত্রীনিবাস সম্পূর্ণরূপে রাজনীতি মুক্ত করে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে। সম্প্রতি ছাত্রীনিবাসে নাশকতা চালানোর যে ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠ তদন্তসহ দোষীদের বিচারের আওতায় আনতে হবে। কলেজ ক্যাম্পাস ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের নিরাপত্তা প্রনয়ণের দায়িত্ব শুধুমাত্র কলেজ প্রশাসনের। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসন দায়ী থাকবেন।


পরে শিক্ষার্থীরা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করেন। এসময় রাজশাহী কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুভ জান্নাত, আব্দুল বারী, মহুয়া জান্নাতসহ সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

১০ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১৪ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১৪ ঘন্টা আগে