সারাদেশ

দৌলতদিয়ায় পদ্মার এক কাতলা ৩৯,৬০০ টাকায় বিক্রি

দৌলতদিয়ায় পদ্মার এক কাতলা ৩৯,৬০০ টাকায় বিক্রি
ছবি: সংগৃহীত

দৌলতদিয়ায় পদ্মার এক কাতলা ৩৯,৬০০ টাকায় বিক্রি

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে জেলের ধরা পরা ২২ কেজির এক কাতলা মাছ ৩৯ হাজার ৬০০ টাকায় বিক্রির সংবাদ পাওয়া গেছে।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে অছেল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

ফেসবুকে আপলোড হওয়া ছবি দেখে ঢাকার এক বড় ব্যবসায়ী ওই মাছটি কিনেন বলে ঘাটের মাছ ব্যবসায়ীদের সূত্রে এই তথ্য জানা যায়।

একই সূত্র জানায়, রোববার সকালের জালে ২২ কেজি ওজনের একটি বড় কাতল মাছ ধরা পড়ে।

জানা যায়, সকাল ৮টার দিকে জেলে মাছটি দৌলতদিয়া ঘাটের মাছ বাজারে এনে ওজন করে ২২ কেজি ৩০০ গ্রাম হয়। পরে মাছ ব্যবসায়ী মাছটি ৩৮ হাজার ৫০০ টাকায় কিনে তাতক্ষণাত মোবাইলে ফেসবুকে আপলোড করে। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাত্র দুই হাজার টাকা লাভে ৩৯ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন বলে জানা গেছে।

দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর ৭ নম্বর ফেরী ঘাট এলাকায় জেলে অছেল হালদারের জালে বড় একটি কাতল মাছ ধরা পড়েছে বলে শুনতে পাই। পরে সেই ঘাটে গিয়ে জেলে অছেল হালদারের কাছ থেকে এক হাজার ৭৫০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৫০০ টাকায় আমি মাছটি কিনে নিয়েছি। পরে ঢাকার এক পার্টির কাছে কেজি প্রতি ৫০ টাকা লাভে ৩৯ হাজার ৬০০ টাকায় মাছটি বিক্রি করি। মাছটি বিক্রি করে আমার এক হাজার ১০০ টাকা লাভ হয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা আল রাজিব বলেন, বর্তমানে পদ্মা নদীতে জেলেদের জালে বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। জেলেরা এসব মাছ বিক্রি করে লাভবান হচ্ছেন।

কিন্তু এসব বড় বড় মাছ ধরা পরায় নদীতে বুরুট মাছ শূন্য হয়ে যাচ্ছে। যা আাগামীতে মাছ শূন্য হবে নদী।

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৮ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

১১ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

১১ ঘন্টা আগে