সারাদেশ

নরসিংদীর মাধবদীতে সংঘর্ষে চেয়ারম্যনসহ ৬ জন নিহত

নরসিংদীর মাধবদীতে সংঘর্ষে চেয়ারম্যনসহ ৬ জন নিহত
ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে সংঘর্ষে চেয়ারম্যনসহ ৬ জন নিহত

নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগ ও বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে ছয় জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (৪ আগস্ট) দুপুর দুইটার দিকে মাধবদী বাজার বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—চরদীঘলদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহীন, সদর উপজেলা পরিষদের সদস্য দেলোয়ার ও আওয়ামী লীগ নেতা মনির। বাকি তিন জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুপুরে একটি মিছিল নিয়ে মাধবদী বড় মসজিদের দিকে এগোতে গেলে অপরদিক থেকে পৌরসভা বিএনপি সভাপতি আমানুল্লাহ’র নেতৃত্বে কয়েকশ’ মানুষ দেশি অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় চেয়ারম্যান দেলোয়ারসহ অনেকে মাধবদী বড় মসজিদের ভেতরে ঢুকে পড়েন। সেসময় বিএনপি’র সন্ত্রাসীরা দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাদেরকে হত্যা করে।’

এ বিষয়ে জানতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি।

নরসিংদীতে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ-পুলিশের সংঘর্ষ

নরসিংদীতে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ-পুলিশের সংঘর্ষ

সারাদেশ

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪, ২:২৫ পিএম

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ২০

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ২০

সারাদেশ

সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১:০৬ এএম

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

১২ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১৬ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১৬ ঘন্টা আগে