বগুড়ায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)।
পুলিশ জানায়, পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজি হাসপাতালের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি রইচ উদ্দিন জানান, দুর্ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাসটি শনাক্তে পুলিশ কাজ করছে।








