নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে হাম ও ডেঙ্গুর প্রকোপ এখনো কমেনি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। হাম ও এর উপসর্গে নতুন করে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩২ জন। অন্যদিকে, ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩ জন।দেশজুড়ে হাম ও ডেঙ্গুর প্রকোপ এখনো কমেনি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। হাম ও এর উপসর্গে নতুন করে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩২ জন। অন্যদিকে, ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩ জন।
এদিকে, রাজধানীর বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। একটি বেড পেতেই রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। কয়েক মাস ধরে হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকায় শিশুদের নিয়ে উদ্বেগে রয়েছেন অভিভাবকেরা।
হাসপাতালগুলোতে প্রতিদিনই আক্রান্ত শিশুদের ভর্তির সংখ্যা বাড়ছে। সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা না থাকায় রোগী ও স্বজনদের দুর্ভোগ আরও বেড়েছে। অনেক ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বেড না মিললেও জটিলতা এড়াতে আক্রান্ত শিশুদের হাসপাতালে রেখে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
চিকিৎসকেরা বলছেন, হাম ও ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে পারে। এ কারণে রোগের জটিলতা দেখা দিলে হাসপাতালে রেখে চিকিৎসা নেওয়া জরুরি।
এদিকে, হাম নিয়ন্ত্রণে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে গণটিকা কর্মসূচি শুরুর প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ কর্মসূচির আওতায় দেশজুড়ে শিশুদের টিকাদানের পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।







