অপরাধ ও আইন

হাসানুল হক ইনু গ্রেফতার

হাসানুল হক ইনু গ্রেফতার
ছবি: সংগৃহীত

হাসানুল হক ইনু গ্রেফতার

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার কাজী জিয়া উদ্দিন জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিবি সূত্র।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হত্যা মামলা দায়ের হচ্ছে। একাধিক মামলায় ১৪ দলের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনুও আসামি।

গত ২২ আগস্ট ১৪ দলের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে ধারণা করা হচ্ছিল, হাসানুল হক ইনুও গ্রেফতার হতে পারেন।

সরকার পতনের পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি এবং দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। গ্রেফতার এড়াতে বেশির ভাগ নেতা আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়ে চলে গেছেন বলেও সংবাদ প্রকাশিত হয়েছে।

হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনের তিনবারের সংসদ সদস্য। দুই মেয়াদে তিনি আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। গত জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পেলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন হাসানুল হক ইনু।

গত জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন শুরু হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের জোটসঙ্গী ১৪ দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে হাসনুল হক ইনুসহ অন্যরা বল প্রয়োগে আন্দোলন দমানোর পরামর্শ দেন। জামায়াতে ইসলামীকে দল হিসেবে নিষিদ্ধের প্রস্তাবেও তারা জোরালো সায় দেন।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৫ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৫ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৫ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৫ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৫ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৬ ঘন্টা আগে