অপরাধ ও আইন

ডিবির ‌টর্চার সেল থেকে যা পেল সেনাবাহিনী

ডিবির ‌টর্চার সেল থেকে যা পেল সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

ডিবির ‌টর্চার সেল থেকে যা পেল সেনাবাহিনী

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে অনেকে আটকে রয়েছে এমন খবরে সেখানে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

বুধবার (৭ আগস্ট) সেনাবাহিনীর সহয়তায় সেখানে প্রবেশ করে সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা।

জানা গেছে, ডিবি কার্যালয়ের ডিবিপ্রধানের ভবনের নিচতলায় দেখা যায়, সেখানে রয়েছে কয়েকটি কক্ষ। যেখানে মানুষদের ধরে এনে আটকে রাখা হতো। ওই স্থানে গিয়ে ঘোষণা দেওয়া হয় কেউ যদি আটকা থাকেন তবে সাড়া দেন; সেনাবাহিনী আপনাদের উদ্ধার করতে এসেছে। তবে সেখানে কেউ সাড়া দেয়নি। অর্থাৎ সবগুলো কক্ষ ছিল ফাঁকা। পরে ডিবি অফিসের একটি কক্ষের আলমারি খুলে পাওয়া যায় ১৩ লাখ নগদ টাকা। স্কচটেপ দিয়ে মোড়ানো একটি বান্ডিলে ৮ লাখ, একটি বান্ডিলে ৩ লাখ ও আরেকটি বান্ডিলে ২ লাখ টাকা পাওয়া যায়।

ডিবির মতিঝিল বিভাগের এসআই সুজা নামের একজন আলমারির ড্রয়ার খুলে টাকাগুলো নিজের বলে দাবি করেন। তিনি বলেন, ‘এই টাকা তার। তিনি ব্যাংক থেকে উঠিয়ে রেখেছিলেন। বাড়ি যাবেন বলে তিনি টাকাগুলো নিতে বুধবার (৭ আগস্ট) ডিবি কার্যালয়ে যান। পরবর্তীতে টাকাগুলো নিয়ে তিনি বেরোতে পারেননি।’

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৮ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১২ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১২ ঘন্টা আগে