অপরাধ ও আইন

সিইসি ও ইসি নিয়োগ প্রশ্নে আইনের ৯ ধারা চ্যালেঞ্জ করে রিট

সিইসি ও ইসি নিয়োগ প্রশ্নে আইনের ৯ ধারা চ্যালেঞ্জ করে রিট
ছবি: সংগৃহীত

সিইসি ও ইসি নিয়োগ প্রশ্নে আইনের ৯ ধারা চ্যালেঞ্জ করে রিট

প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে ৯ ধারায় প্রদত্ত দায়মুক্তি চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করা হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার আইন ২০২২ -এর ধারা ৯ চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করেন।

রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের দ্বৈত বেঞ্চে মামলাটি দায়ের করেন রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

নির্বাচন কমিশনার আইনের ৯ নম্বর ধারায় বলা হয়েছে, 'প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগদানের উদ্দেশে রাষ্ট্রপতি কর্তৃক ইতোপূর্বে গঠিত অনুসন্ধান কমিটি ও তৎকর্তৃক সম্পাদিত কার্যাবলি এবং ওই অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের নিয়োগ বৈধ ছিল বলিয়া গণ্য হইবে এবং ওই বিষয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না।'

রিট আবেদনে বলা হয়েছে, এই আইনের ধারা ৯ -এর মাধ্যমে ইতোপূর্বে নিয়োগকৃত নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হওয়ার অধিকার কেড়ে নেয়া হয়েছে এবং এ ব্যাপারে বিচার বিভাগের ক্ষমতা খর্ব করা হয়েছে যা সংবিধানের ২৬, ২৭ এবং ৩১ অনুচ্ছেদ, ক্ষমতার পৃথকীকরণ নীতি, বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থি।

এই আইনের ধারা ৯ -এর মাধ্যমে বিচারবিভাগের ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে। বলা হয়েছে, দেশের কোনো আদালতে প্রশ্ন উত্তাপন করা যাবে না। এই ধরনের দায়মুক্তি সম্পূর্ণভাবে অসাংবিধানিক।

দেশের তিনটি বিভাগ রয়েছে। আইন-বিচার ও সংসদ বিভাগ। আইন সভা আইন পাশ করে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করতে পারে না। কারণ বিচার বিভাগের স্বাধীনতা (Independence of judiciary) সংবিধানের মৌলিক কাঠামো (Basic Structure)। ৯ ধারার মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছে।

এই রিট আবেদনে আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবীরা হলেন- আব্দুল্লাহ সাদিক, জিএম মোজাহিদুর রহমান, মিসবাহ উদ্দিন, জোবায়দুর রহমান, নোয়াব আলী, আজিম উদ্দিন পাটোয়ারী, সাজ্জাদ সরওয়ার, মোজাহিদুল ইসলাম, মিজানুল হক এবং একেএম নুরুন নবী।

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

জামায়াত ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজনীতি

১ মিনিট আগে

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

ট্রেন পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আন্তর্জাতিক

৩ মিনিট আগে

দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবসম্মত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়

৩৮ মিনিট আগে

ডেঙ্গু টিকায় হাসপাতালে ভর্তি ৯০ শতাংশ কমানোর সম্ভাবনা

স্বাস্থ্য ডেঙ্গু টিকায় হাসপাতালে ভর্তি ৯০ শতাংশ কমানোর সম্ভাবনা

চলতি মৌসুমে ডেঙ্গুর ভয়াবহ বিস্তারের মধ্যে রোগ প্রতিরোধে আশার আলো দেখাচ্ছে জাপানের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকা। গবেষকদের দাবি, টিকাটি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।

স্বাস্থ্য

৪০ মিনিট আগে

বাংলাদেশ আর্কসামিটে রুয়েটের শিক্ষার্থীদের দুই পুরস্কার

রুয়েট বাংলাদেশ আর্কসামিটে রুয়েটের শিক্ষার্থীদের দুই পুরস্কার

শিক্ষার্থীরা ‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এ দুটি ইভেন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন।

শিক্ষা ও ক্যাম্পাস

৪৩ মিনিট আগে

২৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ চুয়েটের ভিসি, সরকারের হস্তক্ষেপ কামনা

চুয়েট ২৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ চুয়েটের ভিসি, সরকারের হস্তক্ষেপ কামনা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম ২৪ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন।

শিক্ষা ও ক্যাম্পাস

৪৬ মিনিট আগে