আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে হরতাল কিংবা ধর্মঘট আহ্বানকে অবৈধ ও সংবিধানবিরোধী ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি দেওয়া হলে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে হরতাল কিংবা ধর্মঘট আহ্বানকে অবৈধ ও সংবিধানবিরোধী ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি দেওয়া হলে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি শশাঙ্ক কুমার সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায়ে হাইকোর্ট বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় সবার জন্য বাধ্যতামূলক। কোনো রায় বা আদেশে অসন্তুষ্ট হলে আইন অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে। তবে সেই সিদ্ধান্তের প্রতিবাদে হরতাল বা ধর্মঘট আহ্বান করা যাবে না।
মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের আগস্টে মানিকগঞ্জের ঘিওরে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় বাসচালককে ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি সাজা দেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
ওই রায়ের প্রতিবাদে বাসমালিকেরা পরিবহন ধর্মঘট ও হরতাল পালন করেন। পরে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে হাইকোর্টে রিট করা হয়।
রিটের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে আদালত রুল জারি করেন। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ধর্মঘট প্রত্যাহার করে যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়। পরে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
দীর্ঘ শুনানি শেষে রোববার ওই রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন হাইকোর্ট।
রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আহসান হাবীব।





