অপরাধ ও আইন

কোটা বিষয়ে আপিল বিভাগের শুনানি সাড়ে ১১টায়

কোটা বিষয়ে আপিল বিভাগের শুনানি সাড়ে ১১টায়
ছবি: সংগৃহীত

কোটা বিষয়ে আপিল বিভাগের শুনানি সাড়ে ১১টায়

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুনানি করা হবে সকাল সাড়ে ১১ টায়।

বুধবার (১০ জুলাই) রাষ্ট্রপক্ষের এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন।

এদিন সকাল ৯ টা ২০ মিনিটে কোর্টের এজলাসে আসের প্রধান বিচারপতিসহ ৫ বিচারপতি। মামলাটি শুনানির জন্য আজকের তালিকায় ৪ নম্বর আইটেমে ছিল। ৯ টা ৫৩ মিনিটে শুনানির শুরুতেই আদালত বলেন, সকাল সাড়ে ১১টার দিকে আসেন। পরে আইনজীবীরা আদালতের এজলাস ত্যাগ করেন।

এর আগে গতকাল মঙ্গলবার (৯ জুলাই) চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম শুনানির জন্য এই দিন ধার্য করেন।

২০১৮ সাল পর্যন্ত সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা প্রচলিত ছিল বাংলাদেশে। তার মাঝে ৩০ শতাংশই ছিল মুক্তিযোদ্ধা কোটা। বাকি কোটার মাঝে ১০ শতাংশ নারী কোটা, ১০ শতাংশ জেলা কোটা, ৫ শতাংশ কোটা ছিল ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য এবং এক শতাংশ কোটা ছিল প্রতিবন্ধীদের।

ওই বছরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে কোটাবিরোধী আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের দাবি ছিল যে কোটা ৫৬ শতাংশ না হয়ে ১০ শতাংশ করা হোক। তাদের দাবির মুখে সে বছর পুরো কোটা পদ্ধতিই বাতিল করে একটি পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

কিন্তু ২০২১ সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ফিরে পাবার জন্য উচ্চ আদালতে রিট করেন এবং গত পাঁচই জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। তারপর হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত বৃহস্পতিবার সকালে কোটার পক্ষের এক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে শুনানি করেনি আদালত। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের এই রায় স্থগিত না করায় পূর্বের নিয়মানুযায়ী সরকারি চাকরির ক্ষেত্রে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা আপাতত বহাল রয়েছে।

পরে এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। কিন্তু গত ৯ জুন প্রাথমিক শুনানির পর আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।

কার্যকর নীতি, সুশাসন ও জনস্বস্তির নিশ্চয়তা

অর্থনীতির সংকট মোকাবিলায় চাই কার্যকর নীতি, সুশাসন ও জনস্বস্তির নিশ্চয়তা

মূল্যস্ফীতি ১৬ বছরের সর্বোচ্চ, ৩৮ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা

বাংলাদেশের অর্থনীতি এখন এক কঠিন সন্ধিক্ষণে। একদিকে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে ক্রমেই দুর্বিষহ করে তুলছে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। মূল্যস্ফীতি ১৬ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা এবং প্রবৃদ্ধি ৩৮ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে যাওয়ার সম্ভাবনা দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা ও মানুষের ক্রয়ক্ষমতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। এই পরিস্থিতি কেবল পরিসংখ্যানের সংকট নয়; এর সরাসরি প্রভাব পড়ছে মানুষের খাদ্যাভ্যাস, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিরাপত্তার ওপর।

সম্পাদকীয়

২ ঘন্টা আগে

মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

গোদাগাড়ীতে অনিয়মের প্রতিবাদ মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ীতে সার-ডিলার নিয়োগে প্রশাসনের অনিয়মের অভিযোগে জনসাধারণের পক্ষে প্রতিবাদ জানাতে গিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও গোদাগাড়ী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল হামিদ বাবলু।

গোদাগাড়ী

২ ঘন্টা আগে

চাপে বাংলাদেশের শিল্প ও কৃষক

পাটের সুতায় ভারতের শুল্কের দেয়াল চাপে বাংলাদেশের শিল্প ও কৃষক

বাংলাদেশি পাটসুতা ও টোয়াইনের ওপর টনপ্রতি সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের পর ভারতের বাণিজ্য প্রতিকার মহাপরিদপ্তর (ডিজিটিআর) আরও সর্বোচ্চ ১৪০.০৪ ডলার অ্যান্টি-সাবসিডি শুল্কের সুপারিশ করেছে। এতে ভারতের বাজারে বাংলাদেশের পাটপণ্যের প্রতিযোগিতা সক্ষমতা আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জাতীয়

৩ ঘন্টা আগে

বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাধাচূড়া গাছের চারা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কাঠ বাদাম গাছের চারা রোপণ করেন।

রাজশাহী মহানগর

৩ ঘন্টা আগে

রাজশাহীর টি-বাঁধে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রাজশাহীর টি-বাঁধে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রাজশাহী মহানগরীর টি-বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি টি-বাঁধ পরিদর্শন করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত হন।

ছবি

৩ ঘন্টা আগে