অপরাধ ও আইন

যারা গায়েবি মামলা করেছিলেন এবার তাদের চিহ্নিত করতে রিট

যারা গায়েবি মামলা করেছিলেন এবার তাদের চিহ্নিত করতে রিট
ছবি: সংগৃহিত

যারা গায়েবি মামলা করেছিলেন এবার তাদের চিহ্নিত করতে রিট

স্বৈরাচারী আওয়ামী সরকারের শাসনামলে গায়েবি মামলা করায় যারা যারা জড়িত ছিলেন, তাদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া গায়েবি মামলার শিকার হওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খোন্দকার এ রিট করেন। গায়েবি মামলা সংক্রান্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট করা হয়েছে।

বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ২৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের সময় ‘গায়েবি মামলা’ দেওয়ার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও আইনের আওতায় আনাসহ ক্ষতির পরিমাণ নির্ধারণে বিচার বিভাগীয় কমিশন গঠন করতে একটি নোটিশ পাঠানো হয়।

আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শক, র‍্যাবের মহাপরিচালক বরাবর এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমূর আলম খন্দকার।

নোটিশে বলা হয়, শেখ হাসিনা সরকার ২০০৯ সালে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেই পুলিশ, র‍্যাব ও আইন আদালতের অপব্যবহার করে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী ও বিরোধী দল দমনে গায়েবি মামলায় জড়িত করত। গ্রেপ্তার, কারাবন্দী, রিমান্ড ও ভুয়া চার্জশিট প্রদানের মাধ্যমে দেশের মোট জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশকে নির্যাতন করেছে।

জনগণের সাংবিধানিক মৌলিক অধিকার সমুন্নত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে প্রতিকারের জন্য উচ্চ আদালতের আশ্রয় গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

২০ মিনিট আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

২২ মিনিট আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

২৪ মিনিট আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

১ ঘন্টা আগে

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

পুশইনের চেষ্টা কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাঁদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।

সারাদেশ

১ ঘন্টা আগে