অপরাধ ও আইন

জয়পুরহাটে শিক্ষার্থীকে ধর্ষণ করে হত্যা মামলায় ২ জনের ফাঁসি

জয়পুরহাটে শিক্ষার্থীকে ধর্ষণ করে হত্যা মামলায় ২ জনের ফাঁসি
ছবি: সংগৃহিত

জয়পুরহাটে শিক্ষার্থীকে ধর্ষণ করে হত্যা মামলায় ২ জনের ফাঁসি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামে কলেজ শিক্ষার্থীকে ধর্ষনের পর হত্যা মামলায় রনি মহন্ত (৩২) ও কামিনী জাহিদকে (৩৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেকের ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন আদালত।

সোমবার ১৪ অক্টোবর দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিতি ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফিরোজা চৌধুরী পিপি।

দণ্ডপ্রাপ্তরা হলো- পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের শঙ্কর মহন্তের ছেলে রনি মহন্ত (৩২) ও খোরশেদ আলীর ছেলে কামিনী জাহিদ (৩৪)।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬মে রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামে জয়পুরহাট সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীকে নিজ বাড়িতে ধর্ষণের পর হত্যা করে। এসময় নিহতের পরিবারের লোকজন বাড়িতে ছিলনা।

ওই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। ৭ মে রাতেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ৮ মে রাতে গ্রেপ্তারকৃতরা জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। রনি মহন্ত তার সহকর্মী জাহিদকে নিয়ে ৬ মে রাত ১টার দিকে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর বাড়ির দেয়াল টপকিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর সুযোগ বুঝে রাত ২ টার দিকে তারা ঘরে প্রবেশ করে এবং জোরপূর্বক ভিকটিমের পায়জামা খুলে বিবস্ত্র করে মুখ ও দুই হাত চেপে ধরে। প্রথমে রনি মহন্ত ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়। ভিকটিম চিৎকার করলে তার সন্ত্রম রক্ষার জন্য বাধা দেয় এবং রনির বুকে খামচিয়ে ধরে। তখন আসামিরা আয়েশার উপর ক্ষিপ্ত হয়ে তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে। এতে এক পর্যায়ে ভিকটিম বিছানায় নিস্তেজ হয়ে মৃত্যু বরণ করলে কামিনি জাহিদ মৃত দেহের উপর ধর্ষণ করে পালিয়ে যায়।

সাথে জড়িত গ্রেপ্তারকৃত দু’জন আদালতে জবানবন্দীতে লোম হর্ষক বর্ণনা দিয়েছে। ধর্ষণের শিকার ওই মেয়েটি মৃত্যুর পরও রেহাই পাননি পাষণ্ডদের হাত থেকে। ৮ মে রোববার রাতে জয়পুরহাট চীফ জুডিশিয়াল আদালতে আসামি রনি মহন্ত ও কামিনি জাহিদ জবানবন্দীতে তারা সত্যতা শিকার করে লোম হর্ষক বর্ণনা দিয়েছেন।

পরবর্তী সময়ে মামলার তৎকালীন তদন্তকারী ওসি তদন্ত হাবিবুর রহমান ২০২২ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে সোমবার দুপুরে আদালতের বিচারক ও রায় দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও শিশু আদালতের পিপি ফিরোজা চৌধুরী । আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোস্তাফিজুর রহমান।

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

১ ঘন্টা আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

১ ঘন্টা আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

১ ঘন্টা আগে

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইবি ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের গুণগত মান বজায় রেখে কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে