অপরাধ ও আইন

আরএমপির আট উপ-কমিশনারকে একযোগে বদলি

আরএমপির আট উপ-কমিশনারকে একযোগে বদলি
ফাইল ছবি

রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) আটজন উপ-কমিশনার (ডিসি) একযোগে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আরএমপি সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) আটজন উপ-কমিশনার (ডিসি) একযোগে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আরএমপি সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার (৯ সেপ্টেম্বর) আরএমপির নবযোগদানকৃত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ আট পুলিশ কর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছেন। এদিকে বদলির ওই অফিস আদেশে বলা হয়েছে, আরএমপির এই ডিসিদের বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বদলি আদেশে আরএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি) কে এম আরিফুল হককে বিশেষ পুলিশ সুপার পদে নগর বিশেষ শাখায়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বাণ চাকমাকে উপ-পুলিশ কমিশনার বোয়ালিয়া ও কাশিয়াডাঙ্গা হিসেবে, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) বিভূতি ভূষণ বানার্জীকে উপ-পুলিশ কমিশনার (পিওএম) হিসেবে ও নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আব্দুর রকিবকে শাহ মখদুম ক্রাইম বিভাগের ‍উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও শাহ মখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. নূর আলম সিদ্দিকীকে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক হিসেবে, মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসূদন রায়কে উপ-পুলিশ কমিশনার ইঅ্যান্ডডি ও লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই হিসেবে বদলি করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার পিওএম মীর মো. শাফিন মাহমুদকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে ও উপ-পুলিশ কমিশনার মো. মমিনুল করিমকে মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৩ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৩ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৪ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৪ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে