অপরাধ ও আইন

আরএমপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে আইজিপি

যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার তদন্ত প্রক্রিয়া চলছে

যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার তদন্ত প্রক্রিয়া চলছে
সংগ্রহীত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, কোন ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, কোন ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার তদন্ত প্রক্রিয়া চলছে। যেকোন ক্ষেত্রে অপরাধের খবর পাওয়া গেলে তা আমলে নিয়ে ব্যবস্থা নেয়া হয়। কোন কিছুকে আমরা খাটো করে দেখিনা।

মঙ্গলবার সকালে ‘শৃঙ্খলা, সেবা ও নিরাপত্তায় ৩২ বছর, এই স্লোগানের মধ্য দিয়ে উদযাপিত হলো রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষে র‌্যালি, বৃক্ষ রোপন ও আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ। আইজিপি বেলুন ফেস্টুন উড্ডয়ন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর তিনি আরএমপি সদরদপ্তরে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন। এসময় সঙ্গে ছিলেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর ইস্যুতে তিনি বলেন, কোন ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না। তিনি আরও বলেন, অপরাধের বহু মাত্রিকতার কারণে এবং তার সাথে খাপ খাইয়ে চলার জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে আমরা ব্যবস্থা নিতে সক্ষম। উন্নত বাংলাদেশ বিনির্মাণে এবং স্মার্ট বাংলাদেশ পুলিশ বাহিনী গঠনে সম্ভাব্য সকল প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বাংলাদেশ পুলিশ একাডেমীর অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি মোঃ মাসুদুর রহমান ভূঁইয়া, ডিআইজি আনিসুর রহমান, মো: সাইফুর রহমান পিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং-এর সদস্য।
 

বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

দখল-দূষণ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল, ভরাট ও বর্জ্য ফেলা ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।

জাতীয়

১ ঘন্টা আগে

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১৬ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৭ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৯ ঘন্টা আগে