অপরাধ ও আইন

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট

ছাত্র-জনতাকে ‘নির্বিচারে হত্যার’ দায়ে সদ্য ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন।

এছাড়াও রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে, সেগুলোর নাম পরিবর্তনের নির্দেশনা চাওয়া হয়েছে।

একই রিটে দেশ সংস্কারের লক্ষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে পাচারকৃত ১১ লক্ষ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে।

রিটকারী আইনজীবী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, রিটের এই বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, টানা প্রায় ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়। সেদিনই প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলটির বেশির ভাগ নেতা আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েও গেছেন।

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টা আইনি সহায়তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

অপরাধ ও আইন

১ ঘন্টা আগে

বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

সৌদি বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরবের নিরাপত্তাব্যবস্থা ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বড় পরীক্ষার মুখে পড়েছে। বছরে প্রায় ৮৩ বিলিয়ন ডলার সামরিক খাতে ব্যয় এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানো নিয়ে উদ্বেগ বাড়ছে।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধা দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জেরে বাবার জানাজা ও দাফনে বাধা দিয়েছিলেন মেয়ে হালিমা বেওয়া (৫০)। পরে ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকার চেক পাওয়ার পর জানাজা ও দাফনে সম্মতি দেন তিনি। এরপর জানাজা শেষে তাঁদের বাবা নাজির উদ্দিনের মরদেহ দাফন করা হয়।

সারাদেশ

২ ঘন্টা আগে

বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

পূজা বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা ও সরকারি ছুটির কারণে আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমে বিরতি পড়বে। এতে বন্দরে পণ্যবাহী ট্রাকের জট এবং পণ্য সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

সারাদেশ

২ ঘন্টা আগে

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে স্লোগান ও কটূক্তি করার অভিযোগ উঠেছে।

জাতীয়

২ ঘন্টা আগে

২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আইএমএফ ২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। একই সময়ে দেশে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

অর্থনীতি

২ ঘন্টা আগে