অপরাধ ও আইন

রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা হেলমেট রুবেল গ্রেপ্তার

রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা হেলমেট রুবেল গ্রেপ্তার
রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী নগরীতে ছাত্র-জনতার ওপর দু’হাতে গুলিবর্ষণকারী রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেল কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী নগরীতে ছাত্র-জনতার ওপর দু’হাতে গুলিবর্ষণকারী রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেল কে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র‌্যাব মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মুনীম ফেরদৌস জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম রুবেলকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ আগস্টের ঘটনায় দায়ের করা দুইটি হত্যাসহ একাধিক মামলায় আসামী রয়েছে রুবেল।

গত ৫ আগস্ট যুবলীগ নেতা জহিরুল হক রুবেলকে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে হেলমেট পরে দুই হাতে দুটি অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা যায়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়। তার সঙ্গে আরও তিনজনকেও অস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে। ওই সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অস্ত্র নিয়ে মহড়া দেন। তাদেরও গ্রেপ্তারে কাজ চলছে।

রুবেলের বাড়ি নগরের ৭ নং ওয়ার্ডের চন্ডিপুর এলাকায়। গত সিটি নির্বাচনে তিনি কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হন। তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও মহানগরের কার্যনির্বাহী কমিটির সদস্য। এদিতে ক্ষমতার পালাবদলের পর থেকে অস্ত্রধারী রুবেল পলাতক ছিলেন। তিনি বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর পর সাবেক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়িতে তার আশ্রয়ে থাকতেন বলে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

১ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

১ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

২ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

২ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে