অর্থনীতি

জ্বালানি সঙ্কটে বেড়েছে লোডশেডিং

জ্বালানি সঙ্কটে বেড়েছে লোডশেডিং
ছবি: সংগৃহীত

জ্বালানি সঙ্কটে বেড়েছে লোডশেডিং

রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, সামিটের এলএনজি সরবরাহ না থাকা এবং জ্বালানি সঙ্কটের কারণে দেশে বেড়েছে লোডশেডিং।

এছাড়া, বেসরকারি খাতের তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও কমেছে উৎপাদন। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে।

জানা যায়, সরকারি প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী দেশে প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় ১৬ হাজার মেগাওয়াট। কিন্তু, জ্বালানি সঙ্কট ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় কমেছে বিদ্যুতের উৎপাদন। ফলে প্রতিদিন বিদ্যুতের ঘাটতি রয়েছে এক থেকে দেড় হাজার মেগাওয়াট। তাই পরিস্থিতি সামাল দিতে লোডশেডিংয়ের কোনো বিকল্প নেই সরকারের কাছে।

সরকারের তথ্য বলছে, রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রয়েছে সাড়ে তিন হাজার মেগাওয়াট উৎপাদন সক্ষমতার বিদ্যুৎকেন্দ্র। সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সরবরাহ কমেছে।

ফলে জ্বালানি সঙ্কটে বন্ধ আছে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। অন্যদিকে, গত কয়েকদিন ভারত থেকে বিদ্যুতের আমদানিও কমেছে। যদিও বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন চলতি মাসেই পরিস্থিতির উন্নতি হবে।

এদিকে, বিদ্যুৎখাতে ব্যাপক বকেয়া রয়েছে সরকারের। গেল আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি কেনার অর্থ পরিশোধ না করায় বিদ্যুৎখাতে সরকারের বকেয়া প্রায় ৬০ হাজার কোটি টাকা।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

২ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

২ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৪ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৪ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে