অর্থনীতি

খুচরা বাজারে ডলারের দাম ১২৪ টাকা ছাড়াল

খুচরা বাজারে ডলারের দাম ১২৪ টাকা ছাড়াল
ছবি: সংগৃহিত

খুচরা বাজারে ডলারের দাম ১২৪ টাকা ছাড়াল

বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা সঙ্কটের কারণে খোলা (কার্ব) বাজারে মার্কিন ডলারের দাম বেড়ে ১২৪ টাকা ছাড়িয়েছে।

মানি এক্সচেঞ্জার ও ব্যক্তি পর্যায়ের ডলার ব্যবসায়ীরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় সম্প্রতি দাম বেড়েছে।মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকায় বিভিন্ন মানি চেঞ্জার হাউজে খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে।

সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ইন্টারনেট বন্ধ এবং কারফিউয়ের কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে একদিনের ব্যবধানে মার্কিন ডলারের দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা। এখন খোলা বাজারে এক ডলার কিনতে গ্রাহকদের ১২৪ টাকা থেকে ১২৪ টাকা থেকে ১২৪ টাকা ৪০ পয়সা পর্যন্ত দিতে হচ্ছে।

গত রবি ও সোমবার (২৮ ও ২৯ জুলাই) কার্ব মার্কেটে ডলার বিক্রি হয়েছে ১২১ থেকে ১২২ টাকায়।তবে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই পর্যন্ত ১৮৫ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরাতে গত ৮ মে 'ক্রলিং পেগ' চালুর পর থেকে ডলারের দর বাড়ে ৭ টাকা এবং সর্বোচ্চ দর ১১৭ টাকা নির্ধারণ করা হয়। ফলে দুই মাসের বেশি সময় ডলারের দর ১১৭ থেকে ১১৮ টাকায় স্থিতিশীল রয়েছে। এখন আবার ডলারের দর বাড়তে শুরু করেছে।

এদিকে রিজার্ভের ওপর চাপ কমাতে বেশি দামে রেমিট্যান্স আনার মৌখিক নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র : ইউএনবি

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

৩ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

৩ ঘন্টা আগে

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

আগামী ২৭ মের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয়

৩ ঘন্টা আগে

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৮ ঘন্টা আগে