অর্থনীতি

২১ দিনে প্রবাসী আয় এলো ১৬৩ কোটি ডলার

২১ দিনে প্রবাসী আয় এলো ১৬৩ কোটি ডলার
ছবি: সংগৃহিত

২১ দিনে প্রবাসী আয় এলো ১৬৩ কোটি ডলার

দেশে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) সুবাতাস লেগেছে। প্রবাসীদের কষ্টার্জিত আয়ের প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসীয় আয় এসেছে ১৬৩ কোটি ৪২ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে ৭ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

রোববার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। আগস্টের একই সময়ে দেশে এসেছিল ১৫০ কোটি ৩৬ লাখ ডলার। সে হিসেবে চলতি মাসে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।

সেপ্টেম্বরের প্রথম তিন সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ কোটি ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে দেশে এসেছে ৪৬ কোটি ৭০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। সেপ্টেম্বরের ৮ থেকে ১৪ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলার। আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার।

গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল।

ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে প্রবাসী আয় পাঠানো বন্ধ রাখার ঘোষণায় কমেছিল রেমিট্যান্সের প্রবাহ। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসীরা সরকার পতন ছাড়া প্রবাসী আয় দেশে পাঠাবেন বলেও বিভিন্ন গ্রুপ পোস্টে তাদের ক্ষোভের কথা জানিয়েছিল। আওয়ামী সরকার পতনের পরে প্রবাসী আয় এখন ক্রমান্বয়েই বাড়ছে। এরই ধারাবাহিকতায় প্রবাসীরা গত আগস্টে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠায়।

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

১ ঘন্টা আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

১ ঘন্টা আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

২ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

২ ঘন্টা আগে

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

পুশইনের চেষ্টা কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাঁদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।

সারাদেশ

৩ ঘন্টা আগে