অর্থনীতি

পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অর্থপাচার ও অনিয়মের অনুসন্ধান করবে সরকার

পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অর্থপাচার ও অনিয়মের অনুসন্ধান করবে সরকার
ছবি: সংগৃহিত

পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অর্থপাচার ও অনিয়মের অনুসন্ধান করবে সরকার

রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে অর্থপাচার ও অনিয়মের অনুসন্ধান করবে অন্তর্বর্তী সরকার। প্রকল্প বাস্তবায়নে ধীরে চলো নীতিকে অগ্রাধিকার দিয়েই লক্ষ্য ঠিক করা হয়েছে। এসব কথা জানিয়ে উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলছেন, সবকিছু চট করে ধরতে গেলে প্রকল্প ক্ষতিগ্রস্ত হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের সবচেয়ে বড় একক খরচের প্রকল্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মার্কিন বিভিন্ন নিষেধাজ্ঞায় প্রকল্প বাস্তবায়ন অনেকটাই গতি হারিয়েছে। উপরন্ত রূপপুর প্রকল্প থেকে টাকা পাচারের অভিযোগ রয়েছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে।

বিদ্যুৎ খাতের মেগা এই প্রকল্পের কাজ মনিটর করছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা সরকারের নেয়া অনেক প্রকল্পের মতো রূপপুর থেকে টাকা পাচার হয়েছে কিনা- সেটি খতিয়ে দেখার কথা জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।

রূপপুর প্রকল্পে কিছু কিছু নিয়োগও প্রশ্নবিদ্ধ। এমনকি রাশিয়ার সাথে চুক্তির আওতায় পড়ে আসা শিক্ষার্থীদেরও অভিযোগ রয়েছে চাকরি না পাওয়ার।

দক্ষ জনশক্তির সঙ্কট যেমন রয়েছে রূপপুর প্রকল্পে তেমনি রাজনৈতিক বিবেচনায় অতিরিক্তি জনবল নিয়োগের বিষয়টি পর্যালোচনা করবে সরকার।

ট্রান্সমিশনসহ অবকাঠামো সংশ্লিষ্ট কিছু জটিলতা থাকলেও আগামী বছরে বিদ্যুৎ উৎপাদন ও সীমিত সরবরাহ সম্ভব বলে মনে করছেন বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১২দশমিক ৬৫ বিলিয়ন ডলার বা এক হাজার ২৬৫ কোটি ডলার। যার আশি শতাংশ ঋণ দিয়েছে রাশিয়া।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৪ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৪ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

৭ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

৭ ঘন্টা আগে