অর্থনীতি

১৭ বিলিয়ন ডলার পাচার করেছে শেখ হাসিনার সহযোগীরা

১৭ বিলিয়ন ডলার পাচার করেছে শেখ হাসিনার সহযোগীরা
ছবি: সংগৃহিত

১৭ বিলিয়ন ডলার পাচার করেছে শেখ হাসিনার সহযোগীরা

গভর্নর বলেন, যেকোনো আন্তর্জাতিক মানদণ্ডে এটি সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি। এরকম মাত্রায় আর কোথাও হয়নি। এটি রাষ্ট্রের মদদেই হয়েছে। গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িতরা ব্যাংকের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাদের চাপ না দিলে এটি হতো না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীরা ব্যাংক খাত থেকে ১৭ বিলিয়ন ডলার পাচার করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তাদের সহযোগিতায় ব্যাংক দখল করার বিষয়টিও তিনি জানান।

যুক্তরাজ্যের গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ব্যাংক দখল করে আনুমানিক ২ লাখ কোটি টাকা (১ হাজার ৬৭০ কোটি ডলার) বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। এ ক্ষেত্রে নতুন শেয়ারধারীদের ঋণ দেয়া ও আমদানির অতিরিক্ত খরচ দেখানোর মতো পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

গভর্নর বলেন, যেকোনো আন্তর্জাতিক মানদণ্ডে এটি সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি। এরকম মাত্রায় আর কোথাও হয়নি। এটি রাষ্ট্রের মদদেই হয়েছে। গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িতরা ব্যাংকের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাদের চাপ না দিলে এটি হতো না।

তিনি বিশেষ করে এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইফুল আলম এবং তার সহযোগীদের কথা উল্লেখ করে বলেন, তারা অন্তত ১০ বিলিয়ন ডলার পাচার করেছেন। ডিজিএফআইর সহযোগিতায় ব্যাংক দখলের পর অর্থ পাচারের ঘটনা ঘটে বলে তিনি জানান।

আহসান এইচ মনসুর বলেন, প্রতিদিন তারা নিজেদের জন্য ঋণ অনুমোদন করেছেন।

এদিকে এস আলম গ্রপ গভর্নরের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে বলে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে।

গ্রুপটির চেয়ারম্যান সাইফুল আলমের পক্ষে আইনি প্রতিষ্ঠান কুইন এমানুয়েল আরকুহার্ট অ্যান্ড সুলিভান একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, এস আলম গ্রুপ ও বাংলাদেশের আরো কিছু শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের সমন্বিত প্রচারণায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার মৌলিক নীতি উপেক্ষা করা হয়েছে।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, মন্তব্যের জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) তাদের অনুরোধে সাড়া দেয়নি ও ডিজিএফআইয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৫৩ মিনিট আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৫৬ মিনিট আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

১ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৩ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৪ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৫ ঘন্টা আগে