অর্থনীতি

রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রক্রিয়ায় দেরি হতে পারে : রুশ রাষ্ট্রদূত

রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রক্রিয়ায় দেরি হতে পারে : রুশ রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রক্রিয়ায় দেরি হতে পারে : রুশ রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি বলেছেন, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রক্রিয়ায় কিছুটা দেরি হতে পারে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘আমি বুঝতে পারছি, চলমান পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রক্রিয়ায় অল্প দেরি হতে পারে, তবে এটা খুব বেশি সময় নয়।’

গত বছরের ডিসেম্বরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মন্তব্য করা হয়েছিল- যুক্তরাষ্ট্র বাংলাদেশে ‘আরব বসন্তের মতো’ পরিবেশ সৃষ্টি করতে পারে। সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলন কি সেই রকম ‘বাংলা বসন্ত’ কি না এমন প্রশ্নের জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত মান্টিটস্কি বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। আপনাদের কাছে থাকলে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।’

এদিকে বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আমি রাষ্ট্রদূতকে বলেছি, যেহেতু রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে, আমাদের যে অবস্থান আমরা তো যুদ্ধ করতে যাব না কারও সঙ্গে, কাজেই আমাদের যেটা করতে হবে, সেটা হলো স্যাংশন রেজিমের ভেতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি সেটুকু আমরা করব। তবে আমাদের নিরাপদ পথে চলতে হবে।

মুক্তিযুদ্ধে মস্কোর অবদানের কথা স্মরণ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রাশিয়া আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরাট সহায়তা দিয়েছে। কাজেই সেই কৃতজ্ঞতা আমাদের আছে। তোমাদের (রাষ্ট্রদূতকে উপদেষ্টা) অবদান নিয়ে কোনো সন্দেহ নেই। তোমাদের শ্রদ্ধা করি, বন্ধু মনে করি।

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্র নিয়ে কথা হয়েছে। এটার কাজ চালুর রাখার ব্যাপারে যে সহযোগিতা লাগে সেটা আমরা করব।

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১ ঘন্টা আগে

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

জামায়াত ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজনীতি

২ ঘন্টা আগে

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

ট্রেন পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবসম্মত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়

৩ ঘন্টা আগে