শিক্ষা ও ক্যাম্পাস

তীব্র গরমে মধ্যেই ৮ কিলোমিটার গণপদযাত্রা শুরু রাবি শিক্ষার্থীদের

তীব্র গরমে মধ্যেই ৮ কিলোমিটার গণপদযাত্রা শুরু রাবি শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

তীব্র গরমে ৮ কিলোমিটার গণপদযাত্রা শুরু রাবি শিক্ষার্থীদের

সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার একদফা দাবিতে সারা দেশের সাথে একাত্মতা পোষণ করে গরমের মধ্যে ৮কিলোমিটার শান্তিপূর্ণ গণপদযাত্রা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে রাজশাহী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করতে এক বিশাল গণপদযাত্রা বের করেন শিক্ষার্থীরা।

এসময় কোটাবৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান রাবি শিক্ষার্থীরা।

পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড হয়ে, তালাইমারি, সাহেব বাজার, সিএন্ডবি মোড় প্রদক্ষিণ করে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত যাবে। সেখানে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পৌঁছাতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিবেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রায় ৮ কিলোমিটার দূরে হওয়ায় শিক্ষার্থীরা পানির বোতল ও ছাতা সঙ্গে নিয়ে আসেন।

অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার একদফা দাবিতে আজকে আমরা গণপদযাত্রা করছি। প্রধানমন্ত্রীর কাছে স্বারক পাঠাতে আমরা শান্তিপূর্ণ পদযাত্রা নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবো। আমরা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে জরুরী অধিবেশন ডেকে আমাদের ছাত্র সমাজের যে যৌক্তিক দাবি সে বিষয়ে আলোচনা করে একটি যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হয়।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৪ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৬ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৭ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৭ ঘন্টা আগে