শিক্ষা ও ক্যাম্পাস

‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
ছবি: সংগৃহীত

‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

সারা বাংলাদেশের সাথে একাত্মতা পোষণ করে পাঁচ শতাংশ কোটার দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ পালন করছে রাবি-রুয়েট-রামেক ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। রাত ১০টা পর্যন্ত রেললাইনে অবস্থান করবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রেললাইন অবরোধ করে প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় তিনঘণ্টা যাবত বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় সকল কোটায় যৌক্তিক সংস্কার করে পাঁচ শতাংশ কোটা রাখা দাবি জানান শিক্ষার্থীরা।

এ সময় 'আমার ভাইয়ের রক্ত কেন? প্রশাসন জবাব চাই', 'কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই', ' মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’ এমনসব স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের নারী শিক্ষার্থী আশফিয়া বলেন, আমি একজন নারী শিক্ষার্থী তবুও ১০ শতাংশ নারী কোটা এবং প্রাইমারীতে ৬০ শতাংশ কোটদ চাইনা। আমি নারী হয়ে নারী কোটা চাইনা, আমি নারী কোটাতেও যৌক্তিক কোটা সংস্কার চাই। একটা স্বাধীন বাংলাদেশে ৫৬ শতাংশ কোটা কোনোভাবেই যৌক্তিক না। তাই অতিদ্রুত কোটা সংস্কার করে ৫ শতাংশ করা হোক।

শফিকুল নামের এক শিক্ষার্থী বলেন, আমদের দাবি একটাই ৫৬ শতাংশ কোটা থেকে যৌক্তিক সংস্কার করে ৫ শতাংশ নিয়ে আসতে হবে। না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমাদের ভাইদের উপর সরকারের নির্দেশে হামলা চালানো হয়েছে। ১৯৫২ সালের মতো শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। এবার রক্তের ক্ষতকে মূল্য দেওয়ার পালা সরকারের। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থী রাজপথ ছাড়বে না। সারাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও দূর্বার আন্দোলন গড়ে তুলবে বলে জানান তিনি।

এ সময় সম্মেলিত তিন প্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশে উপস্থিত হোন।

জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

দায় নেবে না শিবির জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ৩:১০ এএম

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

শিক্ষা ও ক্যাম্পাস

সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২:২৬ পিএম

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২:৪৯ পিএম

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ২৫ আগস্ট ২০২৪, ৬:০৫ এএম

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২১ আগস্ট ২০২৪, ১:৫২ পিএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৬ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৮ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৯ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১০ ঘন্টা আগে