শিক্ষা ও ক্যাম্পাস

রাবিতে ছাত্রলীগ নেতার কক্ষ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

রাবিতে ছাত্রলীগ নেতার কক্ষ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার
ছবি: সংগৃহীত

রাবিতে ছাত্রলীগ নেতার কক্ষ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের সহসভাপতি তাশফিক আল তৌহিদসহ কয়েকজন নেতার কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে হলের কর্মচারীদের সঙ্গে নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এই তল্লাশি চালান।

এ সময় তৌহিদের কক্ষ থেকে চাকু, রড, লোহার পাইপ, বিদেশি মদের বোতল, গাঁজা, বস্তায় রাখা রেললাইনের পাথর, ছাত্রলীগের চাঁদা আদায়ের রশিদ, হেলমেট, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর আইডি কার্ড, বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

সেখানে উপস্থিত শিক্ষার্থীরা জানান, ইতিপূর্বে ছাত্রলীগের সন্ত্রাসীরা তুচ্ছ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের কক্ষে ডেকে নিয়ে এসব অস্ত্র দিয়ে হত্যার হুমকি দিতেন, অত্যাচার করতেন। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উদ্ধার হওয়া এসব অস্ত্র হস্তান্তর করে তাঁদের বিচারের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ ড. এ এইচ এম মাহবুবুর রহমান বলেন, এগুলো আপাতত হল প্রশাসনের কাছে জমা থাকবে। পরবর্তী সময়ে পুলিশ এলে তাদের সহায়তায় বাকি কক্ষগুলো তল্লাশি করার পর এগুলো পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত জুলাই শিক্ষার্থীদের কোটা আন্দোলনের মুখে ক্যাম্পাস ছাড়েন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আসাদুল্লাহিল গালিবসহ তাঁর অনুসারীরা। এর পর থেকে তাঁদের আর ক্যাম্পাসে দেখা যায়নি।

জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

দায় নেবে না শিবির জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ৩:১০ এএম

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

শিক্ষা ও ক্যাম্পাস

সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২:২৬ পিএম

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২:৪৯ পিএম

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ২৫ আগস্ট ২০২৪, ৬:০৫ এএম

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২১ আগস্ট ২০২৪, ১:৫২ পিএম

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৪ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৮ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৮ ঘন্টা আগে