:প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার-প্রচারণা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষা-সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মাউশির সাত নির্দেশনা হলো—

১. সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে ব্যানার প্রদর্শন করতে হবে।
২. দর্শনীয় স্থানে ড্রপডাউন ব্যানার প্রদর্শন করতে হবে।
৩. গুরুত্বপূর্ণ স্থানে লোগো, মাসকট, ড্রপডাউন-গেট ব্যানার ও ফেস্টুন স্থাপন করতে হবে।
৪. শ্রেণিকক্ষে নোটিশের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিযোগিতা সম্পর্কে জানাতে হবে।
৫. প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নির্দেশনা দিতে হবে।
৬. শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে হবে।
৭. প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ সম্পর্কে প্রচারণা চালাতে হবে।