শিক্ষা ও ক্যাম্পাস

সমন্বয়কদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ করলো রাবির রেজিস্ট্রার

সমন্বয়কদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ করলো রাবির রেজিস্ট্রার
ছবি: সংগৃহীত

সমন্বয়কদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ করলো রাবির রেজিস্ট্রার

গতকাল রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে আজ সকাল ১১টা পর্যন্ত আল্টিমেটাম দেন রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এদিকে সমন্বয়কদের বেঁধে দেওয়া সময়ের আগেই পদত্যাগ করছেন রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসান।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার নারায়ণ চন্দ্র বর্মণ।

তিনি বলেন, আজ সকাল ১০টায় ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য দপ্তর বরাবর পদত্যাগ পত্র জমা দেন ভারপ্রাপ্ত  রেজিস্ট্রার তারিকুল হাসান।

আজ বিকেল তিনটায় একটি মিটিং আছে। মিটিং শেষে আমরা সাংবাদিকদের এ বিষয়ে জানিয়ে দিবো।

এ বিষয়ে জানতে চাইলে সদ্য সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসানের ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবাইদুর রহমান প্রামাণিক বলেন, আমি এখনো পদত্যাগপত্র পাইনি তবে তিনি পদত্যাগ করেছেন সেটি শুনেছি।

উল্লেখ্য, ক্লাস চালু বিষয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে চেষ্টা করেও রাবি সমন্বয়করা রেজিস্ট্রারকে ফোনে পায়নি। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তা এবং শিক্ষকদের সাথে যোগাযোগ করে জানা গেছে, পেছনের তারিখে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্রে সাক্ষর করার অভিযোগ উঠেছিল রেজিস্ট্রারের বিরুদ্ধে।

ফলে আজ বেলা ১১টার মধ্যে পদত্যাগের জন্য আলটিমেটাম দেন রাবির সমন্বয়ক পরিষদ। ফলে আজ সকাল ১০টায় পদত্যাগ করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসান।

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৪ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

৭ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

৮ ঘন্টা আগে

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

৮ ঘন্টা আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

৮ ঘন্টা আগে