শিক্ষা ও ক্যাম্পাস

গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন ইডেন ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি

গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন ইডেন ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি
ছবি: সংগৃহীত

গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন ইডেন ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে হল থেকে গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৩টার দিকে তারা পালিয়ে যান বলে নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইনসহ বেশ কয়েকজন ছাত্রলীগ নেত্রীকে হল থেকে বের করে দেন শিক্ষার্থীরা। একই সময়ে ঢাবির আরও কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে ইডেন ছাত্রলীগ নেত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে গভীর রাতে বোরকা পরে হল থেকে পালিয়ে যান তারা দুই নেত্রী। ভোর হওয়ার আগেই ইডেন কলেজের প্রায় সব নেতাকর্মীই হল থেকে পালিয়ে গেছেন। সকাল ৯টার দিকে খোঁজ নিয়ে জানা যায়, ইডেনে সভাপতি-সেক্রেটারিসহ অন্য নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে জানার জন্য ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভা বলেন, ‘ভাই খুব ঝামেলায় আছি। এসব নিয়ে পরে কথা বলবো।’

উল্লেখ্য, চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে?’। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা বা নাতিপুতি’ বলা হয়েছে অভিযোগ করে রোববার রাত থেকে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানীজুড়ে। মঙ্গলবার সেই আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়লে ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

পালানোর সময় সীমান্তে আটক যশোর ছাত্রলীগের নেতা

পালানোর সময় সীমান্তে আটক যশোর ছাত্রলীগের নেতা

সারাদেশ

শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪, ১১:১২ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ১৭ জুলাই ২০২৪, ৮:১২ এএম

ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদক

ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদক

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ১৭ জুলাই ২০২৪, ৬:২১ এএম

রাবি ছাত্রলীগ সভাপতির কক্ষ থেকে তিনটি পিস্তলসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

রাবি ছাত্রলীগ সভাপতির কক্ষ থেকে তিনটি পিস্তলসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

শিক্ষা ও ক্যাম্পাস

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪, ২:৫৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে পদত্যাগের হিড়িক

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে পদত্যাগের হিড়িক

শিক্ষা ও ক্যাম্পাস

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪, ১১:৩৭ এএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৩ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৪ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৪ ঘন্টা আগে