শিক্ষা ও ক্যাম্পাস

রাবির দর্শন বিভাগে আন্তঃবর্ষ বিতর্ক অনুষ্ঠিত

রাবির দর্শন বিভাগে আন্তঃবর্ষ বিতর্ক অনুষ্ঠিত
ছবি: সংগৃহিত

রাবির দর্শন বিভাগে আন্তঃবর্ষ বিতর্ক অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দর্শন বিভাগের উদ্যোগে আন্তঃবর্ষ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগের সভাপতি অধ্যাপক নিলুফার আহমেদ বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি এবং সহপাঠ্য কার্যক্রমে অন্তর্ভূক্তির লক্ষ্যেই এই আয়োজন। এসকল কর্মকাণ্ড শিক্ষার্থীদের নেতৃত্ব গঠন ও মানসিক বিকাশে সহায়ক হবে বলে মনে করেন তিনি। তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকল শিক্ষার্থীকে এমন কাজে অংশ নেয়ার আহ্বান জানান।

জানা গেছে, গত ১-৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন বর্ষের ছয়টি দলের মধ্যে এই বিতর্ক প্রতিযোগিতা চলে। এদের মধ্যে চতুর্থ বর্ষ ও দ্বিতীয় বর্ষ ফাইনালে পৌঁছে এবং চতুর্থ বর্ষ বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট ও কৃতি স্মারক প্রদান করা হয়।

দর্শন বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সুরাইয়া আফরোজ মিতুলী, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ও তাসনিম নাজিরা রিদা সহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৫ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে