শিক্ষা ও ক্যাম্পাস

রাবির হল খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাবির হল খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
ছবি: প্রতিনিধি

রাবির হল খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব আবাসিক হল খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ হুঁশিয়ারি দেন সাধারণ শিক্ষার্থীরা।

রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী হাসান মুন্না গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই মর্মে ঘোষণা করছি, চলমান আন্দোলনে ক্ষমতাসীন সরকার কর্তৃক গুম-খুন, দমন-পীড়ন ও গণগ্রেপ্তারের কারণে ছাত্র হিসেবে আমরা খুবই আতঙ্ক ও উদ্বেগের মধ্যে দিনাতিপাত করছি। এই অবস্থায় আমরা বর্তমান আবাসস্থলে নিজেদের কিছুতেই নিরাপদ বোধ করছি না।

সংগত কারণেই আমরা আমাদের নিরাপদ ক্যাম্পাসের হলগুলোতে শান্তিপূর্ণ উপায়ে ফিরে যেতে চাই। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের নিরাপত্তার কথা বিবেচনা করে হলগুলোতে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

এতে আরও বলা হয়, যদি ২৪ ঘণ্টার মধ্যে হল খুলে দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের শান্তিপূর্ণ আহ্বানে সাড়া না দেয়, তাহলে আমরা নিজেরাই নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে হলে ফিরে যাওয়ার ব্যবস্থা করব। সেই প্রেক্ষিতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ভার নিতে বাধ্য থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ দ্রুত স্বাভাবিক করতে হবে। আমরা যাতে দ্রুত হলে ফিরতে পারি, সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবাসিক হলসমূহ খুলে দেওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। প্রশাসন হল না খুলে দিলে আমরা বাধ্য হব কঠোর হতে। ২৪ ঘণ্টার মধ্যে হল-ক্যাম্পাস না খুলে দেওয়া হলে সাধারণ শিক্ষার্থীরা হলে ওঠার জন্য তাদের ব্যবস্থা গ্রহণ করবে।’

বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘এ ব্যাপারে যদি শিক্ষার্থীরা আমাদের আনুষ্ঠানিকভাবে জানায়, তাহলে আমরা আলোচনা করে দেখব। আমরা সব সময়ই শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি।’

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

১৪ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১৮ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১৮ ঘন্টা আগে