শিক্ষা ও ক্যাম্পাস

শূন্য পদে নিয়োগ প্রদান করে ক্লাস-পরীক্ষার আহ্বান রাবির শিক্ষক ফোরামের

শূন্য পদে নিয়োগ প্রদান করে ক্লাস-পরীক্ষার আহ্বান রাবির শিক্ষক ফোরামের
ছবি: সংগৃহিত

শূন্য পদে নিয়োগ প্রদান করে ক্লাস-পরীক্ষার আহ্বান রাবির শিক্ষক ফোরামের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসিসহ শূন্য পদগুলোতে নিয়োগ প্রদান করে দ্রুত সময়ের মধ্যে একাডেমিক কার্যক্রম শুরু করার আহবান জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

মঙ্গলবার (২০ আগস্ট) দুুপুর ২টায় ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল আলিম এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আমীরুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এই আন্দোলন করতে গিয়ে ছাত্র-ছাত্রীরা একাডেমিক দিক থেকে ইতিমধ্যে অনেক পিছিয়ে পড়েছে। এ ক্ষতি পুষিয়ে উঠার জন্য বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম দ্রুত শুরু হওয়া দরকার বলে মনে করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

এতে আরও বলা হয়, দেশের সব কয়টি বিশ্ববিদ্যালয়ের সাথে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজশাহী বিশ্ববিদ্যালয়েও উপাচার্য সহ প্রশাসনিক পদগুলি শূন্য হয়ে পড়ায় একাডেমি কার্যক্রম চালু হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে আন্তরিকতার সাথে কাজ করছেন। তবে, কালক্ষেপন না করে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম আরম্ভের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য ফোরামের পক্ষ থেকে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে।

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে স্লোগান ও কটূক্তি করার অভিযোগ উঠেছে।

জাতীয়

২৪ মিনিট আগে

২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আইএমএফ ২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। একই সময়ে দেশে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

অর্থনীতি

৩৪ মিনিট আগে

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১২ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১২ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

১২ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১৩ ঘন্টা আগে