বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ৪ উপকমিটি ঘোষণা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ৪ উপকমিটি ঘোষণা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন ও ভুয়া সমন্বয়ক বিভ্রান্তি দূর করার লক্ষ্যে নতুন চারটি উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিগুলো মূলত শৃঙ্খলা রক্ষা ও ছাত্র-জনতার অভ্যুত্থান রক্ষা এবং জনমানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে বলে জানিয়েছেন সমন্বয়কারীরা।
সোমবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইল থেকে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
নতুন এই চারটি উপ-কমিটি হলো- অর্গানাইজিং উইং, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইং, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং ও অথোরাইজেশন। চারটি নতুন উপকমিটিতে মোট ৩১জন সদস্যের নাম প্রকাশ করা হয়। এতে অর্গানাইজিং উইংয়ে রয়েছেন ৮জন। তারা হলেন- আবু বাকের মজুমদার, আবদুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, শাহিন আলম, শ্যামলী সুলতানা জেদনি, নাঈম আবেদিন, সানজানা আফিফা অদিতি, খান তালাত মাহমুদ রাফি।
প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইংয়ে রয়েছেন ১৮ জন। তারা হলেন- হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আব্দুল কাদের, মাহিন সরকার, আরিফ সোহেল, আকরাম হোসাইন রাজ, হামজা মাহবুব, নূর নবি, শুভ আহমেদ, শাহীনূর সুমি, মোবাশ্বের আলম হাসিব আল ইসলাম, মোহাম্মদ রাসেল, উমামা ফাতেমা, আনিকা তাহসিনা, রওনক জাহান, মেহেদী ইসলাম ও তকিউদ্দিন আহমেদ।
মিডিয়া এন্ড কমিউনিকেশন উইংয়ে তিনজনের মধ্যে রিজওয়ান রিফাত, আব্দুল্লাহ সালেহীন অয়ন ও তাহমিদ আল মুদাম্পির চৌধুরী এবং অথোরাইজেশন উইংয়ের মধ্যে সারজিস আলম ও আবু বাকের মজুমদারের নাম প্রকাশ করা হয়।










