শিক্ষা ও ক্যাম্পাস

রাবির মন্নুজান হলে ফাটলের কারণে ধ্বসে পড়ছে প্লাস্টার, আতংকিত শিক্ষার্থীরা

রাবির মন্নুজান হলে ফাটলের কারণে ধ্বসে পড়ছে প্লাস্টার, আতংকিত শিক্ষার্থীরা
ছবি: সংগৃহিত

রাবির মন্নুজান হলে ফাটলের কারণে ধ্বসে পড়ছে প্লাস্টার, আতংকিত শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হলের দেয়াল এবং ছাদে ফাটল দেখা দিয়েছে। সেখান থেকে ধ্বসে পড়ছে সিমেন্টের প্লাস্টার। এতে আতংকিত হলের সাধারণ শিক্ষার্থীরা।

গত শুক্রবার আনুমানিক রাত ৮টায় হলের ৩২৩ নম্বর রুমে ছাদের ফাটল থেকে কিছু অংশ ধ্বসে পড়েছে। বিষয়টি হল প্রাধ্যক্ষকে জানালে তিনি ইঞ্জিনিয়ারসহ প্রশাসনকে অবহিত করেন এবং মেরামতের কাজ করছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় ও হল সূত্রে জানা যায়, ক্যাম্পাসের প্রথম ছাত্রী হল মন্নুজান হল। ১৯৬৪ সালে ছাত্রীদের প্রথম আবাসিক হল দানবীর হাজী মুহম্মদ মহসিনের বড় বোন বেগম মন্নুজানের নামানুসারে নামকরণ করা হয়। বর্তমানে বহুল প্রাচীন এই হলটির বয়স প্রায় ৫৮ বছর।

হলের আবাসিক শিক্ষার্থী তাবাসসুম জান্নাত জানান, আমি রুমে ওঠার পর এবারই প্রথম এমন হলো। তবে রুমে ফাটলসহ এমন ভাঙ্গা অনেক আছে। ইতোমধ্যে হল প্রশাসন ব্যবস্থা নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, এমন হওয়ার পর হল প্রাধ্যক্ষকে জানানো হলে তিনি দ্রুত পদক্ষেপ নেন।কিন্তু আমার পরীক্ষা থাকার কারণে মিস্ত্রি কাজের জন্য আসার পরেও আমি মেরামতের কাজ করতে নিষেধ করেছি। কেননা,পরীক্ষারত অবস্থায় আমার পক্ষে এখন রুমের জিনিসপত্র সরানো সম্ভব নয়।

জানতে চাইলে মন্নুজান হলের প্রাধ্যক্ষ ড. আশিয়ারা খাতুন বলেন, এ বিষয়ে আমাকে জানানো হলে আমি ইঞ্জিনিয়ারসহ স্থানটি প্রদর্শন করি। অতঃপর আজ মেরামতের জন্য মিস্ত্রি আসলে আমি নিজে দাঁড়িয়ে থেকে মেরামতের কিছু কাজ দেখেছি। আরও যেগুলো ফাঁপা জায়গা আছে সেগুলো ভেঙে পুনঃরায় প্লাস্টার করা হবে।

এছাড়া হল সংস্কারের বিষয়ে আমি দ্রুত ভিসি স্যারের সাথে কথা বলবো। আর যেহেতু সংস্কারে শিক্ষার্থীদের জিনিসপত্র সরাতে হবে তাই আমি আগে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাদের অনেকের পরীক্ষা,ক্লাস চলছে। তাই তাদের বিষয়টি মাথায় রেখে আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১০ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১০ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১৩ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১৩ ঘন্টা আগে