শিক্ষা ও ক্যাম্পাস

আগামী ৫ মাসের মধ্যে রাকসু নির্বাচন: রাবি ভিসি

আগামী ৫ মাসের মধ্যে রাকসু নির্বাচন: রাবি ভিসি
ছবি: সংগৃহীত

আগামী ৫ মাসের মধ্যে রাকসু নির্বাচন: রাবি ভিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আগামী পাঁচ মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

তবে এর আগে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণের পরই রাকসু নির্বাচনের কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।

গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য বলেন, আগামী পাঁচ মাসের মধ্যে রাকসু নির্বাচন আয়োজনের চেষ্টা করছি। তবে প্রথমে ছাত্র রাজনীতি থাকবে কিনা বা থাকলে কেমনভাবে থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তারপর আমরা রাকসু নির্বাচনের আয়োজন শুরু করব।

ছাত্র রাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সম্পর্কে তিনি বলেন, ছাত্র রাজনীতি বিষয়ে দুটি অপশন রয়েছে। প্রথমত, ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা। দ্বিতীয়ত, আগের ছাত্র রাজনীতির দুর্বৃত্তায়িত ধারা বাদ দিয়ে একটি নতুন ধারার সংস্কার করা।

এদিকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে অনেক শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত নেয়ার জন্য পোল তৈরির মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে মত প্রকাশ করেছেন। তবে উল্লেখযোগ্য একটি অংশ সংস্কারমূলক ছাত্র রাজনীতির পক্ষে মতামত দিয়েছেন।

উপাচার্য আরো জানান, ছাত্র রাজনীতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পরই রাকসু নির্বাচন নিয়ে কার্যক্রম শুরু হবে।

চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সফর চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণ, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাতীয়

৪১ মিনিট আগে

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

১১ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

১১ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে