শিক্ষা ও ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন
ছবি: সংগৃহিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

ফুলকুঁড়ি আসর রংধনু (রাজশাহী বিশ্ববিদ্যালয়) শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উৎসব।

শনিবার (২ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ইঞ্জিনিয়ারিং অনুষদের গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়।

‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো’ স্লোগানকে ধারণ করে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। এ উপলক্ষে শনিবার সকাল ৯টায় শিশু-কিশোর-অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণীর আয়োজন করে ফুলকুড়ি আসর রংধনু শাখা।

ফুলকুঁড়ি আসর রংধনু শাখার উপদেষ্টা সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে, শাখা পরিচালক আবুসিনা ইসলামের ব্যবস্থাপনায় ও সোহায়েল আহমেদ স্বাক্ষরের উপস্থাপনায় সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু-কল্যাণ পরিষদের কাউন্সিলর, ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড. সালেহ হাসান নকীব বলেন, ৫০ বছর ধরে যে সংগঠনটি শিশুদের নিয়ে কাজ করছে অবশ্যই তাদের অনেক চড়াই উৎরাই পেড়িয়ে এতদূর আসতে হয়েছে। আমার মনে হয় না এরকম আর কোনো সংগঠন বাংলাদেশে আছে যারা শিশু-কিশোরদের নিয়ে এভাবে কাজ করে। ডেডিকেশন আছে বলে এ সংগঠনের সদস্য সংখ্যা লাখের উপরে। আমি যদি তোমাদের মতো সংগঠনে ছোটো বেলায় যুক্ত হতে পারতাম। তাহলে স্বাভাবিকভাবে আমার মায়ের কষ্ট কম হতো। কারণ আমি ছোটো বেলায় খুব দুষ্টুমি করতাম।

দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের জ্ঞানার্জন অর্জন করতে হবে জানিয়ে তিনি বলেন, নিজেকে গড়া লক্ষ্য শুধু ভালোভাবে নিজের পড়ালেখা নয়, নিজেকে গড়ার জন্য তোমাদের নৈতিকতার বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া উচিত। দেশে কয়েক কোটি শিশু আছে, তারাও যদি এ সংগঠনে আসে তাহলে সবার জন্য ভালো হবে এবং একই সাথে তাদের এ সাফল্য আমাদের দেশ ও বিশ্বে অনেক বড় অবদান রাখতে সক্ষম হবে।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম। জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, পরিবহন দপ্তরের প্রশাসক মো. আব্দুর রাজ্জাক সরকার।

উল্লেখ্য, ফুলকুঁড়ি আসর একটি জাতীয় শিশুকিশোর সংগঠন, যেটি ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়ে দেশব্যাপী শিশুকিশোরদের মেধা বিকাশে কাজ করে। শিশুকিশোরদের নির্মল চরিত্র, সুন্দর মন আর সুস্থ দেহের অধিকারী সুনাগরিক এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ফুলকুঁড়ি আসর পাঁচটি বিভাগের অধীনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১০ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১০ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১৩ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১৩ ঘন্টা আগে