শিক্ষা ও ক্যাম্পাস

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহিত

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কার আন্দোলনের সাত সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আটক রেখে ‘জোরপূর্বক বিবৃতি’ আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।

এসময় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সালেহ হাসান নকীব, আরবি বিভাগের অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো: জামিরুল ইসলাম ও ড. মো: সাইফুল ইসলাম একাত্মতা পোষণ করে শিক্ষার্থীদের এ আন্দোলনে অংশ নেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের এসময় ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘আবু সাঈদ মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘আমাদের হল বন্ধ কেন, প্রশাসন জবাব চাই’ স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সমন্বয়ক মেহেদী হাসান সজীব বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্রসমাজের দাবিসমূহের প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে।’

তিনি আরো বলেন, ‘আমরা এতোদিন চুপ ছিলাম এখন আর নয়।’

বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘এত বিরূপ পরিস্থিতিতে, এতো রক্ত ও অনেক শহীদের মধ্যেও তোমরা যে সাহস ও সচেতন হয়ে দাঁড়িয়েছ এটাই শহীদদের আত্মার সবচেয়ে বড় হাতিয়ার। শহীদদের সেই স্বপ্ন, একটি মানবিক বাংলাদেশ কায়েম করতে হবে। সেই স্বপ্নকে আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমাদের দাবি অত্যন্ত যৌক্তিক। একটি সুস্থ ও সভ্য সমাজে এ ধরনের দাবিগুলো জানাতে হয় না, এমনি পূরণ হয়ে যায়। আজকে এই বিনা ভোটের সরকার দেশকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে আমাদের আজ ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র-শিক্ষকদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। আমরা এর দ্রুত অবসান চাই।’

পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকিব বলেন, ‘এই মুহূর্তে আমরা রক্তের ওপর দাড়িয়ে আছি। ঠাণ্ডা মাথায় মানুষকে হত্যা করা হয়েছে এবং রাষ্ট্রজুড়ে যে অরাজকতা তৈরি করা হয়েছে, তা শুধু যে আমাদের ব্যথিত করেছে তা নয়। আমরা বিক্ষুব্ধ। আমি ছাত্র-ছাত্রীদের বলতে চাই শুধু এখন নয়, সারা জীবন তোমরা ন্যায্যতার পথে থাকবে। তোমরা সুবিচারের পক্ষে আছো, ন্যায়বিচারের পক্ষে আছো, ন্যায়ের পক্ষে আছো। তোমাদের সাহস ও দৃঢ়তা দেখে শিক্ষক হিসেবে আমি গর্ববোধ করি।’

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৭

হাম হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৭

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩২৭ জন।

সারাদেশ

১৬ মিনিট আগে

হেতেমখাঁ-বর্ণালী সড়ক

সম্পন্ন হলো উন্নয়ন কাজ হেতেমখাঁ-বর্ণালী সড়ক

রাজশাহী মহানগরীর হেতেমখাঁ বড় মসজিদ থেকে বর্ণালী পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সড়কটির কার্পেটিং কাজ ও সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সড়কের উন্নয়ন কাজের গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজের অগ্রগতি ও বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন

রাজশাহী

১৮ মিনিট আগে

৩৮ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা

মূল্যস্ফীতি ১৬ বছরের সর্বোচ্চ ৩৮ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা

দীর্ঘ সময় ধরে পণ্যমূল্য বাড়তে থাকায় নির্দিষ্ট আয়ের মানুষ, নিম্ন আয়ের পরিবার ও সীমিত সঞ্চয়ের ওপর নির্ভরশীলদের ক্রয়ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএমএফের পূর্বাভাসে অবনতির ধারাও স্পষ্ট। সংস্থাটি চলতি অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস এপ্রিলে ৪ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করলেও জুলাইয়ে তা কমিয়ে ৩ দশমিক ৫ শতাংশ এবং অক্টোবরে আরও কমিয়ে ৩ দশমিক ২ শতাংশ করেছে। একই সময়ে মূল্যস্ফীতির পূর্বাভাস ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ দশমিক ৯ শতাংশ করা হয়েছে।

স্পেশাল ফিচার

৩৪ মিনিট আগে

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

৪ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

৪ ঘন্টা আগে