শিক্ষা ও ক্যাম্পাস

পাকিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালুর অনুরোধ

পাকিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালুর অনুরোধ
ছবি: সংগৃহীত

পাকিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালুর অনুরোধ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তান সরকারকে স্কলারশিপ চালুর অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে তার অফিসকক্ষে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের সঙ্গে সাক্ষাৎকালে ধর্ম উপদেষ্টা এ অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, পাকিস্তানে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভের সুযোগ রয়েছে। বিশেষ করে পাকিস্তানের করাচি, লাহোর, মুলতান, পেশোয়ারসহ সেদেশের অন্যান্য খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও বড় বড় মাদ্রাসাগুলোতে বাংলাদেশি মাদ্রাসা ও বিজ্ঞান-প্রযুক্তির শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হলে, তারা উচ্চশিক্ষা লাভের সুযোগ পাবে। এতে দুদেশের পারস্পরিক সম্পর্ক সংহত ও জোরদার হবে। উপদেষ্টার এ অনুরোধে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানি হাইকমিশনার।

অপরদিকে পাকিস্তানের হাইকমিশনার ঢাকা থেকে করাচি বা লাহোরে সরাসরি বিমানের ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এধরনের ফ্লাইট চালু করা সম্ভব হলে দুদেশের যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্য সহজতর হবে।

এছাড়া, সাক্ষাৎকালে দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের হাইকমিশনার ধর্ম উপদেষ্টার দায়িত্ব পাওয়ায় ড. আ ফ ম খালিদ হোসেনকে অভিনন্দন জানান। এ সময় ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. নায়েব আলী মণ্ডল ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

২ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

৩ ঘন্টা আগে

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

৩ ঘন্টা আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

৩ ঘন্টা আগে

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

জাতীয়

৪ ঘন্টা আগে

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

১২ ঘন্টা আগে